বড়পর্দায় নাম লেখালেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ তোরসা

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৩:১৭ পিএম

বড়পর্দায় পা রাখছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী রাফা নানজীবা তোরসা। ইতিমধ্যে তিনি ‘নির্জন স্বাক্ষর’ নামের একটি সিনেমার শুটিং শেষ করেছেন। এতে তাঁর বিপরীতে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। বর্তমানে সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এদিকে, আরও একটি নতুন সিনেমায় যুক্ত হওয়ার সুখবর দিলেন তিনি।  

নতুন সিনেমাটির শিরোনাম ‘মাটি’। যেখানে তাঁর বিপরীতে থাকছেন নবাগত চিত্রনায়ক আলভী মামুন। পরিচালনা করছেন সৈয়দ শমসের তারিফ। পাশাপাশি সিনেমাটির গল্প ও চিত্রনাট্যও করেছেন তিনি। ইনডিপেনডেন্ট ডিজিটালকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা।

মাটি’র শুটিংয়ে নানজীবা তোরসা। ছবি: নির্মাতার সৌজন্যে

ঝিনাইদহ জেলার সীমান্তবর্তী মহেশপুরের শস্যাঘাটা, মাঠপাড়া ও ইসামতি নদীর বিভিন্ন লোকেশনে চলছে মাটির শুটিং। গত ২ নভেম্বর থেকে সেখানে টানা দৃশ্যধারণ চলছে। চলতি মাসজুড়েই শুটিং করবেন বলে জানালেন নির্মাতা।

তিনি আরও জানান, গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমার গল্পে রয়েছে মানুষের স্বপ্ন, সংগ্রাম, মাটি ও নদীর সঙ্গে একাত্ম এক জীবনযাপনের বিশদ বর্ণনা।

সিনেমাটি নিয়ে নানজীবা তোরসাও বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‌‘ছবিটি নিয়ে আমি খুবই আনন্দিত। এর গল্প ও চরিত্রটি বেশ অসাধারণ। ফুল ও প্রেমের দারুণ এক আয়োজন থাকবে এখানে।’

শুটিংয়ে নানজীবা তোরসা ও আলভী মামুন। ছবি: নির্মাতার সৌজন্যে

আলভী মামুন বলেন, ‘সিনেমাটির জন্য আমরা সবাই খুব পরিশ্রম করছি। এটা আমাদের সম্মিলিত পরিশ্রমের ফসল বলা যায়। বাংলা চলচ্চিত্রে এমন নির্মাণ আগে হয়নি। দর্শকরা সিনেমাটি দেখে বিস্মিত হবেন। আশা করছি সবারই ভালো লাগবে।’

দর্শকরা নতুন কিছু পাবেন—এমনটা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমার চরিত্রটি নিয়ে বিগত এক বছর ধরে কাজ করছি। চরিত্রটির জন্য অনেক কিছুই শিখতে হয়েছে। এরমধ্যে গিটার বাজানো শিখেছি। এখন শুটিং করছি। সবকিছুই বেশ ভালো যাচ্ছে।’  

এ সিনেমায় নানজীবা তোরসা ও আলভী মামুন ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন আশিক সরকার। চিত্রগ্রহণে আছেন বিশ্বজিত দত্ত। আগামী ঈদুল আযহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের অক্টোবরে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হন রাফা নানজীবা তোরসা। এরপর থেকেই ধীরে ধীরে মিডিয়ার বিভিন্ন মাধ্যমে কাজ শুরু করেন। তাঁর অভিনীত প্রথম টেলিছবি ‘স্বপ্ন তোমার জন্য’।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
পৃথিবীর মেরু অঞ্চলের বরফ গলার প্রভাব ধীরে ধীরে বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের বিশাল বরফস্তরে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা শুধু সমুদ্রপৃষ্ঠের...
বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর