জোড়া সিনেমায় অপু-আদর?

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম

সাময়িক বিরতি পেরিয়ে নতুন কয়েকটি সিনেমার প্রস্তুতি হিসেবে ওজন কমিয়ে নতুন লুকে হাজির হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। নিজেকে পরিবর্তন করে এরইমধ্যে দর্শকমহলে নজর করেছেন এই ঢালিউড কুইন।

অন্যদিকে, সময়ের জনপ্রিয় চিত্রনায়ক আদর আজাদ সম্প্রতি ‘পিনিক’ ও ‘ট্রাইবুন্যাল’ সিনেমার কাজ শেষ করেছেন। প্রস্তুতি নিচ্ছেন ‘ঢাকাইয়া দেবদাস’ নামের একটি সিনেমার শুটিংয়ের। 

সম্প্রতি এই দুই তারকাকে দেখা যায় একই ফ্রেমে। এরপর থেকেই চলচ্চিত্রপাড়ায় জোর গুঞ্জন, দুজনে নাকি একাধিক চলচ্চিত্রে একসঙ্গে কাজ করছেন। অন্তত দুটি সিনেমায় তাঁদের জুটি বাঁধা প্রায় নিশ্চিত বলেই দাবি করছে বিভিন্ন সূত্র। যদিও এ বিষয়ে মুখ খুলতে নারাজ দুজনেই। প্রকাশ্যে এখনই কোনো মন্তব্য করতে চান না তাঁরা।

মূলত জুটিবদ্ধ হওয়ার গুঞ্জন জোরালো হয় কোরিওগ্রাফার মাহফুজ কাদরীর ফেসবুক পোস্ট থেকে। একটি ছবিতে দেখা যায় অপু বিশ্বাস, আদর আজাদ ও নির্মাতা বন্ধন বিশ্বাসকে। যদিও মাহফুজ কাদরী জানান, ছবিটি শুধুই একটি ইভেন্টের মুহূর্ত। তবু ভক্ত ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের ধারণা একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করছেন অপু ও আদর।

খোঁজ নিয়ে জানা যায়, একটি সিনেমা পরিচালনা করবেন চলচ্চিত্র পরিচালক বন্ধন বিশ্বাস। অন্যটি নামকরা একজন পরিচালক পরিচালনা করবেন। এমনকি আগামী মাসেই একটি সিনেমার শুটিং শুরুর কথা রয়েছে। অন্য সিনেমাটি নতুন বছরের শুরুতে শুরু হওয়ার কথা রয়েছে। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।

এ প্রসঙ্গে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, ‘কাজে ফিরতে প্রস্তুত আমি। নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছি। তবে কার সঙ্গে কিংবা কার কাজ দিয়ে ফিরছি এ নিয়ে আপাতত বলতে পারছি না। অচিরেই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

একই কথা বললেন আদর আজাদও। তিনি বলেন, ‘বেশ কয়েকটি নতুন সিনেমার আলাপ চূড়ান্ত। তবে প্রযোজন প্রতিষ্ঠান আর পরিচালকরাই আসলে বিস্তারিত জানাবেন। তার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হবে।’

এর আগে ‘লাল শাড়ি’ ছিল অপু বিশ্বাসের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। অপরদিকে, আদর আজাদের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টগর’।

বলা দরকার, চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় জুটি বেঁধে আলোচনায় ছিলেন আদর আজাদ। এই জুটি এরইমধ্যে প্রায় অর্ধ ডজন সিনেমায় কাজ করেছেন।

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস। তিব্বত সীমান্তঘেঁষা পাহাড়ি এলাকায় হিমবাহ ধসে নেমে এসেছে কাদা-পাথর-পানির প্রবল স্রোত। এতে এখন পর্যন্ত ১৬৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় দেড় হাজার পর্যটক,...
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করেছেন। দেশের শীর্ষ নায়কদের সঙ্গে জুটি গড়ার পাশাপাশি বরেণ্য নির্মাতাদের পরিচালনায় কাজ করে নিজেকে...
ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘প্রেশার কুকার’ এখনও দর্শক ও সমালোচকদের আলোচনায়। চার নারীকে ঘিরে নির্মিত এই চলচ্চিত্রটি শুধু গল্প বা অভিনয়ের জন্য নয়, পর্দার বাইরের নানা ঘটনাও আগ্রহ...
রূপালি পর্দায় খুব একটা নিয়মিত নন, তবু আলোচনার কেন্দ্রবিন্দুতে সবসময়ই থাকেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। কখনও শোরুম উদ্বোধন, কখনও ব্র্যান্ড প্রমোশন, আবার কখনও সোশ্যাল মিডিয়ায় নতুন লুকে হাজির...
নেপাল-তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির রেশ কাটতে না কাটতেই ফের কেঁপে উঠল হিমালয়। তিব্বতে বৃহস্পতিবার অনুভূত হলো জোরালো ভূমিকম্প।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
একদিকে টুর্নামেন্ট থেকে বিদায়, অন্যদিকে চোট শঙ্কায় মাঠ ছেড়ে উঠে যাওয়া- ম্যাচ শেষে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেইমার। আর সেটার দায় চাপিয়েছেন পালমেইরাসের মাঠ ভিলা বেলমিরোর ওপর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর