ছিনতাইকারীর কবলে রাজ রিপা, খোয়ালেন আইফোন

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৯:০৫ পিএম

ছিনতাইকারীর কবলে পড়লেন চিত্রনায়িকা রাজ রিপা। শুক্রবার (২৮ নভেম্বর) একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাচ্ছিলেন তিনি। সেসময় রাজধানীর বাংলামোটরে চলন্ত গাড়ি থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন ছিনতাই হয়।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। পরে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেন রিপা। 

এ বিষয়ে নায়িকা বলেন, ‘আমাদের গাড়ির এসি হঠাৎ কাজ না করায় জানালা সামান্য খোলা রেখেছিলাম। মোবাইলে কথা বলার সময় ছিনতাইকারী সেকেন্ডের মধ্যে ফোনটি নিয়ে দৌড় দেয়। চিৎকার করলেও ছিনতাইকারীকে ধরার মতো কেউ ছিল না।’

রিপা জানান, তাঁর মোবইল ফোনটি ছিল অ্যাপলের আইফোন ব্র্যান্ডের। তিনি বলেন, ‘‘‘মুক্তি’ সিনেমায় অনেক সাহসী দৃশ্য করার জন্য পরিচালক আমাকে আইফোনটি উপহার দিয়েছিলেন। থানায় গিয়ে দেখি আমার মতো আরও দুটি মেয়ের ফোন ছিনতাই হয়েছে। তারাও থানায় গিয়েছে অভিযোগ দিতে। কিন্তু পুলিশের ভাষ্য শুনে মনে হলো ফোনটি আর হয়তো তাদের পক্ষে উদ্ধার করা সহজ হবে না।’’

প্রসঙ্গত, ২০২০ সালে চলচ্চিত্রে নাম লেখান রাজ রিপা। ‘দহন’ ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে তাঁর চলচ্চিত্র যাত্রা শুরু হয়। এরপর ‘মুক্তি’, ‘ময়না’ ও ‘ব্যাচেলর ইন ট্রিপ’ নামের বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি।

প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
ম্যাচটি শেফিল্ডের ঘরের মাঠে হলেও মোটেও সহজ ছিল না। ম্যাচের মোটে ১ মিনিট যেতেই গোল হজম করেছিল শেফিল্ড। অবশ্য ৪র্থ মিনিটেই সমতায় ফেরায় তারা। ৬৭ মিনিটে আরেকদফা পিছিয়ে পড়ে শেফিল্ড। এবারও প্রতিক্রিয়া...
দেশের বাজারে সোনার দাম আরও কমেছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস। নতুন দাম আজ বুধবার সকাল ১০টা থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর