শাকিবের যে পরামর্শ মেনে চলছেন অপু

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৫:০২ পিএম

শাকিব খানের কথা উঠতেই ব্যক্তিগত আবেগের বাঁকে চলে যান অপু বিশ্বাস। সুপারস্টারকে নিয়ে রাশিরাশি মুগ্ধতা প্রকাশ পায় তাঁর কথায়। সেসব গল্পে কখনও কখনও ইঙ্গিতে উঠে এসেছে শবনম বুবলীর কথাও। কিন্তু আজকাল যেন ভিন্ন এক অপু! পারিবারিক জীবন নিয়ে সচরাচর কথা বলছেন না তিনি।

‘ঢালিউড কুইন’খ্যাত এই নায়িকা জানালেন, সাম্প্রতিক সময়ে তিনি শাকিবের পরামর্শ মেনে নীরবতাকে আপন করে নিয়েছেন। 

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে তেমনটাই জানালেন অপু। তাঁর ভাষ্য, ‌‘আমি এমন কোনো কথা বলতে চাই না, যা অযথা বিতর্ক তৈরি করবে বা আমাকে বারবার প্রশ্নবিদ্ধ করবে। মিডিয়ায় এমন টপিক তুলতে চাই না, যা ঘুরেফিরে আমার বিরুদ্ধেই ব্যবহৃত হবে।’

কী পরামর্শ দিয়েছেন শাকিব? এ বিষয়ে অপু বললেন, ‘শাকিব খান নিজেও সবসময় পেশাগত জায়গাটাই সামনে আনেন। তিনি বলেছেন, ক্যামেরার সামনে গেলে আমি যেন শুধু অভিনেত্রী অপু বিশ্বাস থাকি। নিজের কাজকে প্রাধান্য দিই, ব্যক্তিগত বিষয় নয়। আমি তার পরামর্শ মেনে চলার চেষ্টা করছি।’

এদিকে, সুন্দর চেহারার রহস্য কী—জানতে চাইলে অপু বিশ্বাস হেসে বলেন, ‘মানুষ নাকি ভালোবাসা পেলে সুন্দর হয়। আমি মনে করি, আমার দর্শক, ভক্ত এবং কাছের মানুষের ভালোবাসাই আমাকে সুন্দর রাখে।’

প্রসঙ্গত, ক’দিন ধরেই শোবিজে গুঞ্জন উঠেছে যে, জোড়া সিনেমায় যুক্ত হয়েছেন অপু বিশ্বাস। যেখানে প্রথমবারের মতো তাঁর সঙ্গে জুটি বাঁধছেন আদর আজাদ। তবে এ বিষয়ে এখনও মুখ খোলেননি নায়িকা। তবে জানা গেছে, সিনেমা দুটির একটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। অন্যটির পরিচালনায় থাকছেন জনপ্রিয় একজন পরিচালক।

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস। তিব্বত সীমান্তঘেঁষা পাহাড়ি এলাকায় হিমবাহ ধসে নেমে এসেছে কাদা-পাথর-পানির প্রবল স্রোত। এতে এখন পর্যন্ত ১৬৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় দেড় হাজার পর্যটক,...
শাকিব খান ও ইধিকা পাল—পর্দায় এই জুটির রসায়ন দর্শকের কাছে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। ‘প্রিয়তমা’ দিয়ে শুরু, এরপর ‘বরবাদ’। এবার তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
‘বরবাদ’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নতুন এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক...
নেপাল-তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির রেশ কাটতে না কাটতেই ফের কেঁপে উঠল হিমালয়। তিব্বতে বৃহস্পতিবার অনুভূত হলো জোরালো ভূমিকম্প।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
একদিকে টুর্নামেন্ট থেকে বিদায়, অন্যদিকে চোট শঙ্কায় মাঠ ছেড়ে উঠে যাওয়া- ম্যাচ শেষে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেইমার। আর সেটার দায় চাপিয়েছেন পালমেইরাসের মাঠ ভিলা বেলমিরোর ওপর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর