নিশোর মতো অপ্রতিরোধ্য পারফর্মার আগে দেখিনি: ‘দম’ নির্মাতা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:২৭ পিএম

জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর জন্মদিন আজ। বর্তমানে তিনি ব্যস্ত সময় পার করছেন নির্মাতা রেদওয়ান রনির চলচ্চিত্র ‘দম’র শুটিংয়ে। বাংলাদেশ থেকে অন্তত ৩ হাজার কিলোমিটার দূরের কাজাখস্তানে চলছে শুটিং। তবে আজ নিশোর জন্মদিন বলে কথা, সেখান থেকেই অভিনেতাকে নিয়ে কলম ধরলেন নির্মাতা।     

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে সামাজিকমাধ্যম ফেসবুকে নিশোর একটি ছবি শেয়ার করেছেন রনি। যেখানে দেখা যায়, অভিনেতার হাতের তালুতে রক্তাক্ত ক্ষত চিহ্ন, ফোসকা পড়েছে।

ছবিটির ক্যাপশনে নির্মাতা তুলে ধরেন দম শুটিংয়ে নিশোর একাগ্রতার বার্তা। রনি লেখেন, ‘‘তাঁর (আফরান নিশো) মতো অপ্রতিরোধ্য পারফর্মার আগে কখনো দেখিনি। গরম কাপড়-চোপড় ছাড়া প্রতিকূল আবহাওয়া, সীমিত খাবার, পানি ও অপর্যাপ্ত পুষ্টি এবং দুর্গম লোকেশন, প্রতিদিন সকাল ৩টায় কল টাইম, মাইনাস তাপমাত্রা, কখনও আহত, কখনও অসুস্থ—তবুও আমার ‘দম’ ক্যামেরার সামনে সাহসীভাবে দাঁড়ানো থেকে তাঁকে কোনো কিছুই থামাতে পারেনি।’’

দম সিনেমার মহরতে রেদওয়ান রনি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

শেষে নিশোকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নির্মাতা লেখেন, ‘মানুষটি (আফরান নিশো) আমার গল্পে তাঁর হৃদয়, তাঁর বেদনা, তাঁর সবকিছুই উৎসর্গ করেছেন। এই আবেগপ্রবণ, পাগলা শিল্পী আমার হৃদয়ের মানুষ। শুভ জন্মদিন, আমার শাহজাহান ইসলাম নূর, আফরান নিশো। আমি তোমাকে ভালোবাসি।’

লক্ষ্য করেছেন নিশ্চয়? নির্মাতা রনির কথায় আরেকটি নতুন দিকও উন্মোচিত হয়েছে। আর তা হলো দম সিনেমায় নিশোর চরিত্রের নাম—শাহজাহান ইসলাম নূর। বিষয়টি অবশ্য আজ দুপুরে নিশোকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে প্রথমবার অবতারনা করেছেন চিত্রনায়িকা পূজা চেরী। তিনি বলেন, ‘শুভ জন্মদিন আমার দম-এর নূর এবং আমাদের আফরান নিশো ভাইয়া।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ব্লেসিং ইমোজি।

দম’র অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, পূজা চেরী ও আফরান নিশো। ছবি: ফেসবুক থেকে নেওয়া

নভেম্বরের মাঝামাঝি সময়ে কাজাখস্তানে শুরু হয় আফরান নিশো অভিনীত দম’র শুটিং। এতে তাঁর বিপরীতে জুটি বেঁধেছেন পূজা চেরী। কেন্দ্রীয় চরিত্রে আরও রয়েছেন চঞ্চল চৌধুরী।

সত্য ঘটনাবলীর অনুপ্রেরণায় নির্মিতব্য সারভাইভাল-ধর্মী গল্পের এই সিনেমা যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি। সব ঠিক থাকলে, আসন্ন ঈদুল ফিতরে এটি মুক্তি পাবে।

এর আগে দেওয়া এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে পূজা জানান, নিজের বিয়ের বিষয়ে অনেক আগেই তিনি পরিষ্কার বক্তব্য দিয়েছিলেন। তাঁর ভাষ্য, ‘আমি আগেই একটি সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছিলাম, আমি এনগেজড এবং...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে ৯ জন প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। মরদেহ দাফনসহ নিহতদের পরিবারের সদস্যদের সব ধরনের সহোযোগিতার আশ্বাস দেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। 
বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তার দাবি, বিএনপির প্রতি জনগণের আস্থা কমছে। জুলাই সনদ তো দূরের কথা, নিজেদের...
এক ঘণ্টার জন্য স্পেনের ছোট্ট শহর বুনিওল হয়ে উঠেছিল এক বিশাল টমেটো যুদ্ধের ময়দান। লা টোমাটিনার উৎসবময় এ রণক্ষেত্রে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ২২ হাজার মানুষ। এবারের উৎসবে...
শুধু প্রেম ও রোমান্সনির্ভর সিনেমা ও নাটক নির্মাণ এবং সম্প্রচারে কড়াকড়ি আরোপের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং তরুণদের সৃজনশীল...
লোডিং...

এলাকার খবর