ওমরাহ পালনে ওমর সানী

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:৪২ পিএম

সিনেমার কাজ না থাকলে, রীতিমতো নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়েই ব্যস্ত থাকেন চিত্রনায়ক ওমর সানী। ব্যস্ততার ফাঁকে কখনও কখনও দেশের বাইরে পাড়ি দেন তিনি। এবার বিদেশে যাওয়ার আগে বিমানবন্দর থেকে দিয়েছেন এক ভিডিও বার্তা। সেখান থেকে জানা গেল ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে যাচ্ছেন তিনি।

সামাজিকমাধ্যম ফেসবুকে মঙ্গলবার (৯ ডিসেম্বর) একটি ভিডিও বার্তা শেয়ার করেন ওমর সানী। সেখানেই তিনি জানান, সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

প্রায় দেড় মিনিটের সেই ভিডিওতে ওমরাহ পালনের কথা জানিয়ে এই চিত্রনায়ক বলেন, ‘নবীর দেশ, মানবদেহের অক্সিজেনের দেশ সৌদি আরব। সেখানে পুরো টিম নিয়ে ওমরাহ পালনের জন্য যাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ওমরাহ কবুল করেন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে যেন খুব শিগগিরই ফিরে আসতে পারি, আপনারা দোয়া করবেন। রেখে গেলাম বাংলাদেশকে। ফিরে পেতে চাই বাংলাদেশকে। ভালো থাকবেন সবাই।’

সম্প্রতি আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন চিত্রনায়ক ওমর সানী। তাঁকে উদ্দেশ্য করে গতকাল সামাজিকমাধ্যমে একটি কৌতূকপূর্ণ পোস্ট দেন অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার...
সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় অভিনেতা ওমর সানীর একটি পোস্ট ঘিরে শোরগোল পড়েছে। চলচ্চিত্রাঙ্গনের কিছু ব্যক্তির কর্মকাণ্ড নিয়ে তিনি কড়া ভাষায় সমালোচনা করেছেন। অভিনেতা সেই ব্যক্তিদের ‘মশা’র সঙ্গে...
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী অভিনীত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ছবিটি মুক্তির আগেই চরম বিতর্কের মুখে পড়েছে। আগামী ১৫ মে ছবিটি বড় পর্দায় আসার কথা থাকলেও, এর কঠোর বিরোধিতা করেছেন...
কিছুটা চ্যালেঞ্জ কিছুটা বোধহয় ক্ষোভ। ফেসবুক পোস্টে চিত্রনায়ক ওমর সানী সেটাই প্রকাশ করলেন।  লিখেছেন,‘বের করেন কোনো কিছু আমার—খুঁজে পান কি না? ভোট আমি ধানের শীষে দেব।’ এই পোস্টের মাধ্যমে কার্যত...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর