খুলনা থেকে ইউরোপের রটারড্যামে যাচ্ছে ‘দেলুপি’

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:১৭ পিএম

খুলনার মাটির গন্ধ, নদীর গল্প আর মানুষের সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দেলুপি’। সিনেমাটি এবার নির্বাচিত হয়েছে আগামী বছর অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে (আইএফএফআর), যা বিশ্বের অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র উৎসব হিসেবে স্বীকৃত।

দেলুপি নির্মাণ করেছেন ‘শাটিকাপ’খ্যাত নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। এটিই তাঁর নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা।

২০২৬ সালের ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে চলবে এই উৎসবের ৫৫তম আসর, যেখানে বিশ্বের সেরা নির্মাতা, উদীয়মান প্রতিভা ও আর্টহাউস সিনেমার প্রতিনিধিত্বকারীরা অংশ নেবেন। এই মর্যাদাপূর্ণ নির্বাচনের মাধ্যমে দেলুপি বাংলাদেশের স্বাধীনধারা চলচ্চিত্র-চর্চাকে আন্তর্জাতিক পর্যায়ে নতুনভাবে তুলে ধরবে।

আইএফএফআর-এর ‘ব্রাইট ফিউচার’ বিভাগে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে এই বাংলাদেশি সিনেমার, যা দেশীয় চলচ্চিত্রশিল্পের জন্য গর্বের বিষয়। নির্মাতাদের বানানো প্রথম ও দ্বিতীয় সিনেমা এই ক্যাটাগরিতে নির্বাচিত হয়।

রটারড্যামে দেলুপি’র যাত্রা নিয়ে উচ্ছ্বসিত পুরো টিম। এ ব্যাপারে পরিচালক তাওকীর বলেন, ‘রটারড্যাম থেকে আমরা যখন প্রথম মেইল পেয়ে জানতে পারি তারা সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার করতে চায়, তখন একটু বিপাকেই পরে গেছিলাম। কেননা আমরা সিনেমা বানানোর সময় খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়নের মানুষদের কথা দিয়েছিলাম যে, সিনেমাটা তাদেরকেই প্রথমে দেখাবো। আমাদেরও ইচ্ছে ছিল আগে বাংলাদেশের মানুষদের সিনেমাটা দেখানোর। তো, আমাদের এই ইচ্ছে উৎসব আয়োজকদের জানিয়েছিলাম। তারাও রাজি হয় এ ব্যাপারে। এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মানুষেরা দেলুপি দেখবে, যা নিয়ে আমরা আসলেই আনন্দিত।’

দেলুপি: মানুষ ও মাটির সংলাপ
চলতি বছরের ৭ নভেম্বর মুক্তিপ্রাপ্ত দেলুপি’ এখনও দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে। সিনেমাটি খুলনার দক্ষিণাঞ্চলের বাস্তব জীবন, ভাঙন, জলবায়ু পরিবর্তন, স্থানীয় রাজনীতিতে জাতীয় প্রভাব এবং মানুষের প্রতিদিনকার সংগ্রামকে কেন্দ্র করে তৈরি। স্থানীয় জীবনের টানাপোড়েন ও আবেগময় গল্প ফুটে উঠেছে এ সিনেমায়। নিঃসন্দেহে তা আন্তর্জাতিক দর্শকদের কাছে বাংলাদেশি মানুষের জীবনযাপন, সংস্কৃতি ও টিকে থাকার লড়াইকে পরিচিত করে তুলবে।

দেলুপি-তে যাঁরা অভিনয় করেছেন তাঁরা সকলেই খুলনার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। তাঁদের মধ্যে রয়েছেন চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, জাকির হোসেনসহ আরও অনেকে। প্রযোজনায় রয়েছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর