সালতামামি ২০২৫

সব থেকে এগিয়ে ছিল যে ৬ সিনেমা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ এএম

ঢালিউডের জন্য ২০২৫ সালটি ছিল এক মিশ্র বাস্তবতায় মোড়া। রাজনৈতিক অস্থিরতা প্রভাব ছিল নতুন সিনেমার শুটিংয়ে। এ ছাড়া বরাবরের মতো মানসম্মত সিনেমা, প্রেক্ষাগৃহমুখী দর্শক এবং বড় বাজেটের ঝুঁকি ছিল আলোচনায়। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির তথ্য অনুযায়ী, চলতি বছর আমদানিকৃত একটিসহ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৪৭টি সিনেমা। এরমধ্যে যে সিনেমাগুলো সবচেয়ে বেশি আলোচনায় ছিল, সেগুলো দেখে নেওয়া যাক একনজরে—

বরবাদ
চলতি বছর শাকিব খানের যে দুটি সিনেমা লুফে নিয়েছিল দর্শকরা, তারই একটি ‘বরবাদ’। অ্যাকশন-থ্রিলারধর্মী এ সিনেমা নির্মাণ করেন পরিচালক মেহেদী হাসান হৃদয়। যেখানে শাকিবের বিপরীতে অভিনয় করেন টলিউড অভিনেত্রী ইধিকা পাল। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে ছিলেন যিশু সেনগুপ্ত।

তাণ্ডব
শাকিবের অন্যতম আলোচিত ছবি ‘তাণ্ডব’, যা কিনা ২০২৫ সালের ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছিল। নির্মাতা রায়হান রাফী পরিচালিত এ সিনেমার গল্প এগিয়েছে একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনাকে কেন্দ্র করে। যেখানে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন সাবিলা নূর ও জয়া আহসান।

উৎসব
বিদায়ী বছরে প্রেক্ষাগৃহে চমক দেখিয়েছে নির্মাতা তানিম নূর পরিচালিত সিনেমা ‘উৎসব’। পারিবারিক গল্পে নির্মিত সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন দর্শক। বিখ্যাত উপন্যাস ‘আ ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে নির্মিত এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, আফসানা মিমি, আজাদ আবুল কালাম, সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মান।

দাগি
রোমান্টিক গল্পে বরাবরই কারিশমা দেখিয়ে থাকেন নির্মাতা শিহাব শাহীন। অভিনেতা আফরান নিশোকে নিয়ে তাঁর পরিচালিত ‘দাগি’ও এর ব্যতিক্রম নয়। সিনেমাটি দেখে আবেগে ভাসেন দর্শক। চলতি বছর ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধেছিলেন তমা মির্জা। অন্যান্য চরিত্রে ছিলেন সুনেরাহ বিনতে কামাল, রাশেদ মামুন অপু, মনোজ প্রামানিক প্রমুখ।

জংলি
চলতি বছর রোজার ঈদে মুক্তি পায় সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘জংলি’। শিশু থেকে শুরু করে বৃদ্ধ—সব বয়সী দর্শকের কাছে এটি বেশ প্রশংসিত হয়। নির্মাতা এম রহিম পরিচালিত এ সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি ও শবনম বুবলী।

দেলুপি
বছরের শেষদিকে এসে প্রায় স্থবির চলচ্চিত্রাঙ্গনকে কিছুটা চাঙ্গা করে তুলে তরুণ নির্মাতা তাওকীর ইসলামের ‘দেলুপি’। খুলনার দক্ষিণাঞ্চলের বাস্তব জীবন, ভাঙন, জলবায়ু পরিবর্তন, স্থানীয় রাজনীতিতে জাতীয় প্রভাব এবং মানুষের প্রতিদিনকার সংগ্রাম ফুটে উঠে এই সিনেমার গল্পে। এমনকি এটি নেদারল্যান্ডসে অনুষ্ঠিতব্য ৫৫তম রটারড্যাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ‘ব্রাইট ফিউচার’ বিভাগেও জায়গা করে নিয়েছে।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর