চিত্রগ্রাহক-নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০৮:৪২ পিএম

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের প্রখ্যাত চিত্রগ্রাহক ও পরিচালক আব্দুল লতিফ বাচ্চু আর নেই। রোববার দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন এই গুণী চিত্রগ্রাহক। উন্নত চিকিৎসার জন্য চলতি বছরের জুলাই মাসে তাঁকে দেশের বাইরেও নেওয়া হয়েছিল। পরে দেশে ফিরিয়ে আনার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও রোববার সন্ধ্যায় তাঁর শরীরে অস্ত্রোপচারের কথা ছিল। তবে অস্ত্রোপচারের আগেই তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেন তাঁর শ্যালক ও দেশের আরেক প্রখ্যাত চিত্রগ্রাহক আনোয়ার হোসেন বুলু। তিনি জানান, ‘ফুসফুসে সংক্রমণ ছাড়াও তাঁর ডায়াবেটিস ও কিডনির জটিলতা ছিল। সকাল থেকেই তিনি অসুস্থ বোধ করছিলেন। দ্রুত তাঁকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসকেরা জানান, সাড়ে বারোটায় তিনি মারা গেছেন।’

পরিবার সূত্রে জানা গেছে, আব্দুল লতিফ বাচ্চুর তিন ছেলে যুক্তরাষ্ট্রপ্রবাসী। তাঁদের দেশে ফেরা পর্যন্ত মরদেহ হিমঘরে রাখা হবে। পরে দাফনের সময় ও স্থান চূড়ান্ত করা হবে।

১৯৪২ সালের ৯ জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন আব্দুল লতিফ বাচ্চু। দেশ স্বাধীন হওয়ার আগেই তিনি চলচ্চিত্রে চিত্রগ্রহণের কাজে যুক্ত হন। ক্যারিয়ারের শুরুতে সহকারী চিত্রগ্রাহক হিসেবে কাজ করেন তিনি। ‘আলোর পিপাসা’, ‘আগন্তুক’, ‘দর্পচূর্ণ’সহ একাধিক ছবিতে কিংবদন্তি চিত্রগ্রাহক সাধন রায়ের সহকারী হিসেবে কাজ করার মধ্য দিয়ে তাঁর পথচলা শুরু।

১৯৬৮ সালে ‘রূপকুমারী’ সিনেমার মাধ্যমে পূর্ণাঙ্গ চিত্রগ্রাহক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। স্বাধীনতার পর চিত্রা জহির প্রযোজিত ও কাজী জহির পরিচালিত ‘অবুঝ মন’ সিনেমায় কাজ করেন। পরে ‘বলবান’ ছবির মাধ্যমে পরিচালনায় নাম লেখান তিনি।

পরিচালক হিসেবেও আব্দুল লতিফ বাচ্চুর অবদান উল্লেখযোগ্য। ‘যাদুর বাঁশি’, ‘দ্বীপকন্যা’, ‘নতুন বউ’, ‘মি. মাওলা’, ‘প্রতারক’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র পরিচালনা করেছেন তিনি।

দীর্ঘ কর্মজীবনে তিনি ৬৫টি সিনেমায় পূর্ণাঙ্গ চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন এবং প্রায় ৯টি চলচ্চিত্র পরিচালনা করেছেন। সর্বশেষ তিনি বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) পুরস্কারের পাশাপাশি চ্যানেল আই প্রবর্তিত ‘ফজলুল হক স্মৃতি’ পুরস্কারেও ভূষিত হন তিনি।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর