সন্তানসম্ভবা বুবলী? মা হওয়ার প্রশ্নে যা বললেন নায়িকা

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৭:০৯ পিএম

কাজী হায়াৎ পরিচালিত ‘বীর’ সিনেমার শুটিংয়ের সময়ই প্রথম আলোচনায় এসেছিলেন শবনম বুবলী। শাকিব খানের সঙ্গে একটি গানের দৃশ্যে তার বেবিবাম্প চোখে পড়তেই তখন শোবিজে তোলপাড়—মা হচ্ছেন বুবলী! সে সময় পোশাকের কারণ দেখিয়ে বিষয়টি এড়িয়ে গেলেও পরে জানা যায়, গুঞ্জনটা মোটেও ভুল ছিল না। তখন সত্যিই সন্তানসম্ভবা ছিলেন এই নায়িকা।

সময় গড়ালেও সেই প্রসঙ্গ যেন পিছু ছাড়ছে না। এবার আবারও আলোচনায় বুবলীর মাতৃত্ব।

সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে সাদা পরীর লুকে হাজির হন শবনম বুবলী। তবে উপস্থিতির চেয়েও বেশি নজর কাড়ে তার পোশাক আর হাঁটাচলার ভঙ্গি। ক্যামেরায় ধরা পড়ে বেবিবাম্পের মতো অবয়ব—আর তাতেই ফের নতুন করে প্রশ্ন, তবে কি দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি?

অনুষ্ঠানে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখে পড়েন বুবলী। কাজের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও আসে একের পর এক প্রশ্ন। বিশেষ করে দ্বিতীয়বার মা হওয়ার প্রসঙ্গ উঠতেই কৌশলে বিষয়টি এড়িয়ে যান নায়িকা।

রহস্য রেখে বুবলীর জবাব, ‘ব্যক্তিগত বিষয় নিয়ে সবারই আগ্রহ থাকে, এটা আমি সম্মান করি। কারণ সাংবাদিক ভাইয়েরাই দর্শকদের প্রতিক্রিয়া আমাদের কাছে পৌঁছে দেন। তবে আমার মনে হয়, যখন ঘটা করে ব্যক্তিগত কোনো আয়োজন হবে, তখন এসব বিষয় নিয়ে কথা হবে। আজ আমি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে এসেছি, তাই আজ এই আলোচনা থাক।’

ভুল তথ্যভিত্তিক খবর নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বুবলী। তার ভাষায়, ‘‘আমি একাধিক নিউজ দেখেছি, যেখানে আমার বক্তব্য না নিয়েই বলা হচ্ছে, ‘বুবলী বলেছেন’। এটা ঠিক নয়। অনেকে বলেন, ফোনে পাওয়া যায় না। শুটিংয়ের সময় ফোন ধরা সম্ভব হয় না ঠিকই, কিন্তু অন্তত একটি মেসেজ আশা করি। মেসেজের উত্তর না পেলে বুঝতে হবে, বিষয়টি নিয়ে আমরা আপাতত কথা বলতে চাইছি না। অথচ কথা না বলেই বক্তব্য বানিয়ে দেওয়া হয়—এটা দুঃখজনক।”

বিরতির পর আবারও অভিনয়ে ফিরছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। মাতৃত্বের কারণে বেশ কিছুদিন ক্যামেরার বাইরে ছিলেন তিনি।  ১১ মে কন্যাসন্তানের জন্মের পর জনসমক্ষে খুব একটা দেখা যায়নি এই...
ঢালিউডে সুখের হাওয়া! সুসংবাদ দিলেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। জানালেন, এবার শাকিব ও তাঁর কোল আলোকিত করে এসেছে এক কন্যাসন্তান। শুক্রবার (৫ জুন) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে...
চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে নতুন করে মাতৃত্বের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কোরিওগ্রাফার অ্যাডল্ফ খানের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে এ আলোচনা শুরু হয়। সোমবার (১ জুন) বুবলীর সঙ্গে তোলা...
গত রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল ‘পিনিক’ সিনেমার। জাহিদ জুয়েল পরিচালিত এই ছবিতে জুটি বেঁধেছেন আদর আজাদ ও শবনম বুবলী। তবে সিনেমাটি শেষ পর্যন্ত ঈদের মুক্তির তালিকা থেকে বাদ পড়ে। এবার...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে হত্যাকাণ্ড সম্পন্ন করার অন্যতম কুশিলব মেজর মোজাফফর। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপনে দাফনের মূল পরিকল্পনাও তার;...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর