এখন আর শুধু লেহেঙ্গা পরে নাচানাচি করতে চাই না: পরী মণি

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১১:৪২ এএম

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিতব্য ‘শাস্তি’ সিনেমা ঘিরে আলোচনা চলছে। কারণ এতে যুক্ত হয়েছেন চঞ্চল চৌধুরী ও পরী মণি। চলচ্চিত্রটি নিয়ে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে অভিনেত্রী স্পষ্টভাবেই জানালেন, এই কাজটি করতে রাজি হওয়ার পেছনে অন্যতম কারণ ছিল নারী পরিচালক।

পরী মণি জানান, তিনি শুরু থেকেই এই প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকতে পেরে স্বস্তি অনুভব করছেন। স্ক্রিপ্টের প্রতিটি ধাপ, চরিত্রের ছোট ছোট পরিবর্তন, গল্পের পলিশ—সবকিছুর সঙ্গেই তিনি ছিলেন শুরু থেকেই। তাঁর মতে, কাজের ক্ষেত্রে চরিত্রই সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানে নায়ক-নায়িকা বা গ্ল্যামারের চেয়ে গল্প ও চরিত্রের গভীরতাই মুখ্য।

পরী মণি ও চঞ্চল চৌধুরী। ছবি সংগৃহীত

পরী মণি বলেন, ‘এখন আর শুধু লেহেঙ্গা পরে নাচানাচি করলেই হয় না। দিনশেষে আমরা এমন কাজ চাই, যেটা বেঁচে থাকার মতো, যেখানে চরিত্রটা বেশি গুরুত্বপূর্ণ। যখন চরিত্রকে ফোকাস করা হয়, তখন স্বাভাবিকভাবেই নারীকেন্দ্রিক বিষয় চলে আসে; কারণ আমি একজন নারী।’

এ প্রসঙ্গেই উঠে আসে পরিচালক প্রসঙ্গ। পরী মণি জানান, এই সিনেমার পরিচালক একজন নারী হওয়ায় তিনি কাজটি নিয়ে আরও আত্মবিশ্বাসী হয়েছেন। তাঁর ভাষায়, নারী পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভিন্ন এবং তুলনামূলকভাবে এমন সুযোগ এখনও খুব কম।

রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে কাজ করার আকাঙ্ক্ষার কথাও তুলে ধরেন পরী মণি। ‘আমি খুব অবাক হচ্ছিলাম যে এতদিন রবীন্দ্রনাথের গল্পে কাজ করিনি। সাংবাদিক ভাইয়েরা অনেকবার আমাকে জিজ্ঞেস করেছেন—কোন চরিত্রটা করতে চাই। আমি সবসময়ই বলেছি, রবীন্দ্রনাথের কোনো একটা সুন্দর চরিত্র করতে চাই।’

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত একই নামের সিনেমায় পরী অভিনয় করবেন চঞ্চল চৌধুরীর বিপরীতে। সিনেমাটি পরিচালনা করছেন লীসা গাজী। চলতি বছরের অক্টোবর–নভেম্বরে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে।

ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যের জন্মদিন আজ। ৪ বছর পূর্ণ হলো তার। বিশেষ এই দিনে ঘরোয়া আয়োজন করেছিলেন মা পরী মণি। এ ছাড়া দিনটিকে তিনি নিজের ‘নতুন জন্ম’...
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। আর এই ম্যাচ শুরুর আগে ‘বিয়ের ঘোষণা’ দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরী মণি। আর্জেন্টিনার এই...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর