এত সিরিয়াস সব বিয়ের প্রস্তাব আসছে, কী করব কিছুই বুঝতে পারছি না: পরী 

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৯:৪৮ পিএম

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা জানিয়েছেন, আবার অনেকে সরাসরি বিয়ের প্রস্তাবও দিয়েছেন। তবে এখন সেই ঘোষণা নিয়েই খানিকটা বিপাকে পড়েছেন অভিনেত্রী।

রোববার দুপুরে পরী মণি বলেন, ‘আমি তো আগে কখনো ঘোষণা দিয়ে বিয়ে করিনি। প্রেম করেছি, তারপর হুট করেই বিয়ে করেছি। এবার বিয়ের ঘোষণা দিয়েই বিপদে পড়ে গেলাম। ভাবিনি, মানুষ বিষয়টাকে এত সিরিয়াসভাবে নেবে। এত সিরিয়াস সব বিয়ের প্রস্তাব আসছে, কী করব কিছুই বুঝতে পারছি না।’

তবে বিয়ের পথে আরেকটি বড় বাধার কথাও উল্লেখ করেন তিনি। পরী মণির ভাষায়, ‘বিয়ের জন্য তো একজন অভিভাবক লাগে। আগে আমার অভিভাবক ছিল, এখন তো ওই পর্যায়ের কেউ নেই। ভাবছি, ছেলে বড় হোক, ওর বিয়ে হোক। এরপর কিংবা তার আগেই যদি ছেলে আমার অভিভাবক হয়ে বিয়ে দেয়, তাহলেই আবার বিয়ে করতে পারব।’ অর্থাৎ, আর্জেন্টিনা শিরোপা জিতলেও সঙ্গে সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন না তিনি—এমন ইঙ্গিতই দিয়েছেন।

আজ রাতে বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন। নিজের প্রিয় দলকে নিয়ে আশাবাদী পরী মণি। যদিও স্পেনের বর্তমান পারফরম্যান্সকেও তিনি গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, ‘লড়াইটা কঠিন হবে। স্পেন খুব ভালো খেলছে। তবে আমার মন বলছে, শেষ পর্যন্ত বিশ্বকাপটা মেসির হাতেই উঠবে। আমি চাই আর্জেন্টিনা জিতুক, আর মেসি গোল্ডেন বুট পাক।’

পুরো বিশ্বকাপজুড়েই আর্জেন্টিনার সমর্থনে সরব ছিলেন পরী মণি। আকাশি-সাদা জার্সি পরে ভিডিও বানিয়েছেন, মেসিকে নিয়ে একাধিক পোস্ট দিয়েছেন এবং দলের প্রতিটি জয় উদ্‌যাপন করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

গত বুধবার দিবাগত রাতে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে ফেসবুকে তিনি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’

মজার ছলে দেওয়া সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কয়েক লাখ প্রতিক্রিয়া ও হাজার হাজার শেয়ারের পাশাপাশি ভক্তদের মধ্যে শুরু হয় ব্যাপক আলোচনা। আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর হ্যারি কেইনকে নিয়েও আরেকটি হাস্যরসাত্মক পোস্ট করেন তিনি, যা কৌতূহল আরও বাড়িয়ে দেয়।
এখন আর্জেন্টিনার সম্ভাব্য শিরোপা জয়ের পাশাপাশি ভক্তদের বড় প্রশ্ন—পরী মণি কি সত্যিই আবার বিয়ে করবেন, নাকি সেটি ছিল শুধুই প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকে করা একটি মজার ঘোষণা?

ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যের জন্মদিন আজ। ৪ বছর পূর্ণ হলো তার। বিশেষ এই দিনে ঘরোয়া আয়োজন করেছিলেন মা পরী মণি। এ ছাড়া দিনটিকে তিনি নিজের ‘নতুন জন্ম’...
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। আর এই ম্যাচ শুরুর আগে ‘বিয়ের ঘোষণা’ দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরী মণি। আর্জেন্টিনার এই...
চার বছর আগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) এক অভিযানে বনানীর নিজ বাসা থেকে গ্রেপ্তার হয়েছিলেন চিত্রনায়িকা পরী মণি। এলিট ফোর্স র‍্যাবের পক্ষ থেকে সেই সময় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সঠিক পথেই অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে সফল হয়েছে তার প্রশাসন। সিবিএন নিউজকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর