ট্রলিং নিয়ে ক্ষোভ প্রকাশ বুবলীর

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৭:৪১ পিএম

সামাজিকমাধ্যমে ‘পান থেকে চুন খসলেই’ ট্রলিংয়ের শিকার হন তারকারা। এরমধ্যে সবচেয়ে বেশি ট্রলের শিকার হন নারী অভিনয়শিল্পীরা। এবার এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী।

সম্প্রতি একটি শো-রুম উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এ নায়িকা। তখন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার কাছে খুব দুঃখ লাগে যে ইদানিং মেয়েরা মেয়েদেরকে বেশি ট্রলিং করে। বলতে বাধ্য হচ্ছি অনেক হিজাব পরা নারী আছেন, তারাও অন্যের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে ভিডিও বানাচ্ছেন। আমার মনে হয় এটা আমাদের ইসলামকে অবমাননা করা। কারণ, আমাদের ইসলামে গিবত করাকে সবচেয়ে বেশি জঘন্য কাজ বলে গণ্য করা হয়।’

এ সময় পুলিশের সাইবার ক্রাইম বিভাগের সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘শিল্পীদের দেশের বাইরে ছোট করা হচ্ছে। এসব কর্মকাণ্ড কখনোই গ্রহণযোগ্য নয়। আমি মনে করি, দেশের সাইবার ক্রাইম বিভাগের দ্রুত এই বিষয়গুলোতে আইনানুগ ব্যবস্থা নেয়া উচিত।’

বুবলী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

প্রসঙ্গত, সম্প্রতি গুঞ্জন উঠেছে যে দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন শবনম বুবলী। এ বিষয়ে তাঁর কাছে প্রশ্ন রাখা হলে তিনি সরাসরি কোনো জবাব দেননি।

শুধু বললেন, ‘ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের কৌতূহল থাকতেই পারে, আমি সেটিকে সম্মান করি। তবে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ্য থাকা প্রয়োজন।’

বিরতির পর আবারও অভিনয়ে ফিরছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। মাতৃত্বের কারণে বেশ কিছুদিন ক্যামেরার বাইরে ছিলেন তিনি।  ১১ মে কন্যাসন্তানের জন্মের পর জনসমক্ষে খুব একটা দেখা যায়নি এই...
ঢালিউডে সুখের হাওয়া! সুসংবাদ দিলেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। জানালেন, এবার শাকিব ও তাঁর কোল আলোকিত করে এসেছে এক কন্যাসন্তান। শুক্রবার (৫ জুন) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে...
চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে নতুন করে মাতৃত্বের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কোরিওগ্রাফার অ্যাডল্ফ খানের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে এ আলোচনা শুরু হয়। সোমবার (১ জুন) বুবলীর সঙ্গে তোলা...
গত রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল ‘পিনিক’ সিনেমার। জাহিদ জুয়েল পরিচালিত এই ছবিতে জুটি বেঁধেছেন আদর আজাদ ও শবনম বুবলী। তবে সিনেমাটি শেষ পর্যন্ত ঈদের মুক্তির তালিকা থেকে বাদ পড়ে। এবার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর