পরী মণিকে অকথ্য ভাষায় গালিগালাজ, গুলি করে হত্যার হুমকি!

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৪ পিএম

চিত্রনায়িকা পরী মণিকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সেই কথোপকথন পরী মণি সরাসরি তার ফেসবুক পেজে পোস্টও করেছেন। কান্ট্রি কোড দেখে বোঝা যায়, দেশ নয়,  বিদেশ থেকে এসেছে এই হুমকি। 

এতে নায়িকাকে অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে তাকে—এমন অভিযোগ নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

ঘটনার প্রমাণ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন পরী মণি। সেখানে দেখা যায়, একটি বিদেশি নম্বর থেকে ফোন করে তাকে হুমকি দেওয়া হচ্ছে। নম্বরটির কান্ট্রি কোড যাচাই করে জানা যায়, কলটি এসেছে কিউবা থেকে।

ভিডিওটি পোস্ট করে পরী মণি লেখেন, ‘ভোট নিয়ে কিছু নাকি শেয়ার করা যাবে না! এরা কারা? বিষয়টির গুরুত্ব তুলে ধরতে তিনি বাংলাদেশ আর্মি, সিআইডি পুলিশ এবং বাংলাদেশ পুলিশের অফিশিয়াল পেজগুলোও ক্যাপশনে মেনশন করেন।’

এ বিষয়ে পরী মণি বলেন, ‘হঠাৎ করে একটি বিদেশি নম্বর থেকে ফোন করে তাকে গালিগালাজ শুরু করা হয়। পাশাপাশি ভোট নিয়ে কোনো কথা বলা বা সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু শেয়ার করা যাবে না বলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।’

এদিকে ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই পরী মণির পেশাগত কাজও এগিয়ে চলেছে। তার অভিনীত একাধিক চলচ্চিত্র বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি ‘গোলাপ’ নামের একটি নতুন ছবিতে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিটিতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন নিরব। শিগগিরই এই চলচ্চিত্রের শুটিং শুরুর কথা রয়েছে।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর