তারকারা কে কোথায় দিচ্ছেন ভোট

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩১ পিএম

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট ঘিরে উত্তাপ যেমন রাজনৈতিক অঙ্গনে, তেমনি প্রস্তুত শোবিজ তারকারাও। রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থিত নিজ নিজ ভোটকেন্দ্রে যাওয়ার অপেক্ষায় তারা।

কলকাতায় সদ্য মুক্তিপ্রাপ্ত তার অভিনীত সিনেমা ‘ওসিডি’-র প্রচারণা শেষ করে ঢাকায় ফিরেই ভোট দেওয়ার কথা জানিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। বারিধারার ভোটার তিনি। জয়া বলেন, ‘ভোট দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব। ভোট দিয়ে আবার কাজে ফিরতে হবে। সুষ্ঠু ভোট হোক—এটাই প্রত্যাশা।’

মিরপুরের বাসিন্দা, পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধনও আশাবাদী। সম্প্রতি রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন তিনি। বলেন, ‘অনেক দিন পর একটি সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা করছি। সুষ্ঠু ভোট হলে জবাবদিহিতামূলক সরকার ও শক্তিশালী বিরোধী দল পাব আমরা।’

গুলশানের ভোটার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা। জানালেন, নিজ বাসা থেকে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। সঙ্গে থাকবেন চম্পা ও সুচন্দা। ববিতা বলেন, ‘আশা করছি সুন্দরভাবে ভোট দিতে পারব। আমরা একসঙ্গে কেন্দ্রে যাব।’

একসময় মগবাজারের ভোটার হলেও বর্তমানে বনানীর বাসিন্দা গুণী অভিনেতা তারিক আনাম খান। এবার বনানীতেই ভোট দেবেন বলে জানিয়েছেন তিনি। তার প্রত্যাশা, ‘সুষ্ঠু ভোটের মাধ্যমে দেশে সুবাতাস বয়ে যাক।’

বনানীর আরেক ভোটার মেগাস্টারখ্যাত নায়ক উজ্জ্বল। ভোটাধিকারকে নাগরিক দায়িত্ব উল্লেখ করে বলেন, ‘অনেকদিন আমরা ভোট দেওয়ার সুযোগ পাইনি। এবার সেই সুযোগ এসেছে। শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারব বলে আশা করছি।’

উত্তরার বাসিন্দা একসময়ের জনপ্রিয় নায়িকা রোজিনা বলেন, ‘ভোট দেওয়া নৈতিক দায়িত্ব। এটি আমার মতামত প্রকাশের সুযোগ। সকালে বাসার কাছের কেন্দ্রেই যাব।’

দিলু রোড এলাকার ভোটার অভিনেতা মিশা সওদাগরও নিজ এলাকায় ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। একইভাবে মোহাম্মদপুরের ভোটার নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিমও নিজ কেন্দ্রে ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

সাধারণ ভোটারের মতোই তারকারাও চান একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন। তাদের প্রত্যাশা—ভোট যেন হয় সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং দেশের জন্য ইতিবাচক পরিবর্তনের বার্তা বয়ে আনে।

ইতালির মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশে ফেরার পর আজ...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
আফরান নিশো, জয়া আহসান, মোশাররফ করিম, আরিফিন শুভ, আফসান আরা বিন্দু, প্রীতম হাসান, শিহাব শাহীন, রায়াহান রাফী, শঙ্খ দাশগুপ্ত, রুমানা রশীদ ঈশিতাসহ দেশের মিডিয়াঙ্গনের সম্মানিত, গুণী ও জনপ্রিয়...
‘সাংস্কৃতিক ফ্যাসিবাদ রুখে দাঁড়াও’ শীর্ষক বিবৃতিতে তাঁরা বলেন, ‘একজন শিল্পীকে তাঁর রাজনৈতিক অবস্থান, মতপ্রকাশ কিংবা গণআন্দোলনে নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে আক্রমণের লক্ষ্যবস্তু করা শুধু...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর