রুমিন ফারহানার সঙ্গে অপু বিশ্বাসের ছবি, কী বার্তা দিলেন নায়িকা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৩ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে রাজনৈতিক অঙ্গনে যখন আলোচনা তুঙ্গে, ঠিক তখনই সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনায় এলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জেতা নেত্রী রুমিন ফারহানার সঙ্গে একটি ছবি শেয়ার করে তাকে অভিনন্দন জানান তিনি। ফেসবুক স্টোরিতে প্রকাশিত সেই ছবি ইতোমধ্যেই ভক্তদের নজর কেড়েছে, একই সঙ্গে তৈরি করেছে মিশ্র প্রতিক্রিয়াও।

অনেকে মনে করছেন, রুমিন ফারহানার সঙ্গে ছবিটি অপু রাজনৈতিক বার্তা হিসেবেই ব্যবহার করেছেন। আবার কারও মতে, তারকাদের এমন রাজনৈতিক সম্পৃক্ততা বরাবরই বিতর্কের জন্ম দেয়। ফলে শুভেচ্ছা বার্তাটি যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি সমালোচনাও ডেকে এনেছে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে ৩৮ হাজারের বেশি ভোটে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন রুমিন ফারহানা। নির্বাচনী এই সাফল্যের পর দলীয় নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনের মানুষের শুভেচ্ছায় ভাসছেন তিনি। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সংস্কৃতি জগত থেকেও আসছে অভিনন্দন বার্তা।

এদিকে নির্বাচনের আগের দিন (১১ ফেব্রুয়ারি) অপু বিশ্বাস নতুন সরকারের প্রতি নিজের প্রত্যাশার কথাও জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘যে সরকারই ক্ষমতায় আসুক, তাদের সাধুবাদ জানাই। আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা। একজন চলচ্চিত্র অভিনেত্রী ও উদ্যোক্তা হিসেবে চাইব, সবাই যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।’

অপু বিশ্বাস। ছবি: ফেসবুক/অপুনারী নিরাপত্তা প্রসঙ্গেও জোর দিয়ে তিনি বলেন, ‘নারীদের নিরাপত্তার বিষয়টি যেন সর্বোচ্চ গুরুত্ব পায়। পাশাপাশি দেশের বিনোদন অঙ্গন, বিশেষ করে চলচ্চিত্রশিল্পকে আরও বড় পরিসরে এগিয়ে নিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বাস্তব পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’

উল্লেখ্য, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছিলেন অপু বিশ্বাস। নৌকার মাঝি হওয়ার আশায় মনোনয়নপত্রও তুলেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত দলীয় সমর্থন মেলেনি তার পক্ষে।

সব মিলিয়ে, রাজনৈতিক প্রেক্ষাপটে অপু বিশ্বাসের এই শুভেচ্ছা বার্তা এখন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস। তিব্বত সীমান্তঘেঁষা পাহাড়ি এলাকায় হিমবাহ ধসে নেমে এসেছে কাদা-পাথর-পানির প্রবল স্রোত। এতে এখন পর্যন্ত ১৬৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় দেড় হাজার পর্যটক,...
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করেছেন। দেশের শীর্ষ নায়কদের সঙ্গে জুটি গড়ার পাশাপাশি বরেণ্য নির্মাতাদের পরিচালনায় কাজ করে নিজেকে...
ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘প্রেশার কুকার’ এখনও দর্শক ও সমালোচকদের আলোচনায়। চার নারীকে ঘিরে নির্মিত এই চলচ্চিত্রটি শুধু গল্প বা অভিনয়ের জন্য নয়, পর্দার বাইরের নানা ঘটনাও আগ্রহ...
রূপালি পর্দায় খুব একটা নিয়মিত নন, তবু আলোচনার কেন্দ্রবিন্দুতে সবসময়ই থাকেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। কখনও শোরুম উদ্বোধন, কখনও ব্র্যান্ড প্রমোশন, আবার কখনও সোশ্যাল মিডিয়ায় নতুন লুকে হাজির...
নেপাল-তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির রেশ কাটতে না কাটতেই ফের কেঁপে উঠল হিমালয়। তিব্বতে বৃহস্পতিবার অনুভূত হলো জোরালো ভূমিকম্প।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
একদিকে টুর্নামেন্ট থেকে বিদায়, অন্যদিকে চোট শঙ্কায় মাঠ ছেড়ে উঠে যাওয়া- ম্যাচ শেষে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেইমার। আর সেটার দায় চাপিয়েছেন পালমেইরাসের মাঠ ভিলা বেলমিরোর ওপর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর