তারেক রহমানের সঙ্গে সেদিন কী কথা হয়েছিল মান্নার, জানালেন নায়কের স্ত্রী

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আজ। একই দিনটি আবার বাংলা চলচ্চিত্রের এক অমলিন নাম মান্নার মৃত্যুবার্ষিকী। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান এই জনপ্রিয় নায়ক। সময় গড়িয়ে বহু বছর পেরিয়ে গেলেও দর্শকের মনে তাঁর আবেদন আজও অটুট। পর্দায় তাঁর উপস্থিতি এখনো ভক্তদের মনে নস্টালজিয়া আর আবেগ জাগায়।

ভাইরাল করমর্দনের ছবির গল্প
ডিসেম্বর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ঘুরছে, যেখানে হাসিমুখে করমর্দন করতে দেখা যায় তারেক রহমান ও মান্নাকে। বিশেষ করে লন্ডন থেকে তারেক রহমান দেশে ফেরার পর ছবিটি নতুন করে আলোচনায় আসে। বিনোদন অঙ্গনের অনেকেই ছবিটি শেয়ার করে স্মৃতিচারণ করেন।

স্থিরচিত্রটি নিয়ে সম্প্রতি কথা বলেছেন প্রয়াত নায়কের স্ত্রী শেলী মান্না। তাঁর ভাষ্য অনুযায়ী, ছবিটি সম্ভবত ২০০২ সালের পরের কোনো সময়ের, যখন বিএনপি রাষ্ট্রক্ষমতায় ছিল। পয়লা বৈশাখ উপলক্ষে রমনার বটমূলে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়েছিলেন মান্না। সেখানেই তারেক রহমানের সঙ্গে তাঁর দেখা ও শুভেচ্ছা বিনিময় হয়। শেলী বলেন, ‘এ ছবিটি দীর্ঘদিন আগের। ছবিটি আমাদের কাছেও রয়েছে। ছবিটি দেখছি হঠাৎ ফেসবুকে ঘুরছে। সেদিন আসলে মান্নার সঙ্গে তারেক রহমানের হঠাৎ দেখা হয়। মান্নার মুখে যত দূর শুনেছিলাম, তাঁর অভিনয়ের জন্য প্রশংসা করেছিলেন। মূলত অভিনয়, দেশ—এসব নিয়েই কথা হয়েছিল। তারকাদের রাজনীতিতে এসে দেশের সেবা নিয়েও কথা হয়েছিল।’

মান্নার পথচলা
১৯৬৪ সালে টাঙ্গাইলের কালিহাতীতে জন্ম নেওয়া মান্নার প্রকৃত নাম ছিল আসলাম তালুকদার। ১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি। প্রথমদিকে আজহারুল ইসলাম খানের ‘তওবা’ ছবিতে অভিনয় করেন। পরবর্তীতে কাজী হায়াতের সঙ্গে একাধিক ছবিতে কাজ করে শীর্ষ নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ধীরে ধীরে আসলাম তালুকদার নামটি আড়ালে চলে যায়; বাংলা চলচ্চিত্রে তিনি হয়ে ওঠেন  শক্তিশালী এক নায়ক, মান্না।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর