‘আমি নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখো?’

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০২:৩৪ পিএম

আসন্ন ঈদুল ফিতরে বড়পর্দায় হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন সিনেমা ‘দম’। অবশ্য তার আগেই ভক্তদের চমকে দিলেন অভিনেতা! রোববার (৮ মার্চ) প্রকাশিত হলো সিনেমাটির টিজার। যেখানে দর্শকের কাছে একেবারে ভিন্ন রূপে ধরা দিলেন নিশো।

৫৪ সেকেন্ড দৈর্ঘ্যের সেই টিজারে উদ্বেগ, নির্যাতন আর সংগ্রামের এক চিত্র ফুটে উঠেছে। যেখানে দেখা যায়, কোনো এক দুর্ঘটনার পর পাহাড় আর মরুর বুকে দিগভ্রান্ত হেঁটে চলেছেন নিশো! পর্দার তাঁর নাম শাহজাহান ইসলাম নূর। চরিত্রটির চোখেমুখে আতঙ্ক। বিপদ যেন চারপাশেই! একদল অস্ত্রধারী তাকে আটক করে। নির্মম নির্যাতনের শিকার হয় সে। টিজারের পুরোটা সময় তাকে ক্লান্ত, রুগ্ন, উদ্বিগ্ন ও ভীত লুকে দেখা গেছে। অভিনেত্রী পূজা চেরীর অভিব্যক্তিতে ছিল অনিশ্চয়তা আর আতঙ্ক! অভিনেতা চঞ্চল চৌধুরীকেও দেখা গেছে বন্দি রূপে! লোকেশনের নান্দনিকতাও আলাদাভাবে নজর কাড়ে। প্রতিটি দৃশ্য যেন প্রশ্ন তুলছে—কে পালাচ্ছে, কে তাড়া করছে, আর শেষপর্যন্ত কার হাতে থাকছে বেঁচে থাকার শেষ সুযোগ!

অন্য একটি দৃশ্যে আফরান নিশো। ছবি: চরকি

অন্যদিকে, ফার্স্টলুক টিজারে স্পষ্ট হয়েছে আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরীর লুক। বিভিন্ন মুহূর্তের সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক দর্শকদের মধ্যে তৈরি করেছে বিশেষ কৌতূহল ও আলোচনার ঝড়। সামাজিক যোগোযোগমাধ্যমে অভিনয়শিল্পী ও নির্মাতাকে প্রশংসায় ভাসাচ্ছেন তাঁরা।

পুরো টিজারে একটি সংলাপ, সেটিও একদম শেষে এবং আফরান নিশোর কণ্ঠে। যেখানে তাঁকে বলতে শোনা যায়, ‌‘আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখো?’ ছোট্ট এই সংলাপ ফার্স্টলুক টিজার তো বটেই, একইভাবে পুরো সিনেমাকেও শ্বাসরুদ্ধকর করে তুলবে বলে মনে করছেন দর্শকরা। 

দম লুকে পূজা চেরী। ছবি: চরকি

সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক রেদওয়ান রনি। বেশিরভাগ শুটিং হয়েছে কাজাখস্তানে, বাকিটা বাংলাদেশে। নির্মাতা বলেন, ‘দম এখন আর আমাদের সিনেমা নেই, এটা এখন সবার। দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারলেই আমাদের সার্থকতা। ফার্স্টলুক টিজার সিনেমাটির একটি সারাংশ মাত্র। আমি আগেই বলেছিলাম এমন দুর্গম লোকেশনে বাংলাদেশের সিনেমা হয়েছে কিনা আমার জানা নেই। তার কিছু আভাস হয়তো দর্শকরা টিজারে পেয়েছেন। অর এই ভিজ্যুয়াল আরও দুর্দান্ত হয়ে উঠেছে শিল্পী-কলাকুশলীদের প্রচেষ্টায়। এই শ্বাসরুদ্ধকর যাত্রায় সবাই আমাদের সঙ্গে থাকবেন আশা করি।’    

আফরান নিশো বলেন, ‘দম একটা সারভাইভাল স্টোরি, ইমোশনাল গল্প। এমন একটা সিনেমা বানাতেও দম লাগে। সেটা টিম করে দেখিয়েছে। ফার্স্টলুকটি দর্শকদের ভালো লাগছে দেখে আমাদেরও ভালো লাগছে। আশা করছি সিনেমাটাও সবার ভালো লাগবে।’

একটি দৃশ্যে চঞ্চল চৌধুরী। ছবি: চরকি

পর্দায় অভিনেত্রী পূজা চেরীর চরিত্রের নাম ‘রানি’। তাঁর মতে চরিত্রটি খুব দৃঢ় ব্যক্তিত্বের। অভিনেত্রী বলেন, ‘টিজারে রানি চরিত্রটির লুক দেখা গেছে মাত্র। চরিত্রটির কয়েকটি লেয়ার আছে, যার মধ্যে দৃঢ়তা অন্যতম। চরিত্রটির প্রভাব নূরের কাছে কতখানি সেটা জানতে অপেক্ষা করতে হবে আর অল্প কিছুদিন। রানি চরিত্রটি রানির মতোই বিরাজ করে সিনেমায়।’

দম প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই ও চরকি। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘গত আড়াই বছর ধরে এই চলচ্চিত্র নিয়ে আমরা কাজ করছি। আমাদের সবসময় চেষ্টা থাকে নেক্সট লেভেলের কাজ করার। বাংলা সিনেমা যে একটু একটু করে এগিয়ে যাচ্ছে, তা দম সিনেমার ফার্স্টলুক দেখে হয়তো দর্শকরা বুঝতে পারছেন। আমাদের উদ্দেশ্যই ছিল দম সিনেমা দিয়ে আরেক ধাপ এগিয়ে যাওয়ার। যে ভিজ্যুয়াল দর্শকরা দেখতে পেল সেটা বাংলাদেশের সিনেমায় নতুন বলেই আমার ধারণা এবং আমাদের আধুনিক দর্শকরা এ ধরনের সিনেমাই দেখতে চায় বলে আমি বিশ্বাস করি।’ 

‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’ (শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত) ট্যাগলাইনে দম সিনেমাটি মুক্তি পাচ্ছে ঈদুল ফিতরে। দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে বছরের অন্যতম প্রতীক্ষিত চলচ্চিত্র। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে এ সিনেমার চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি।

মাঝে কিছুটা নীরব ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এবার যেন সেই নীরবতাই ভাঙলেন তিনি!  বেগুনি শাড়িতে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এমন এক ক্যাপশন দিয়েছেন, যেখানে প্রতি লাইনে ফিরে আসার ইঙ্গিত।...
এর আগে দেওয়া এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে পূজা জানান, নিজের বিয়ের বিষয়ে অনেক আগেই তিনি পরিষ্কার বক্তব্য দিয়েছিলেন। তাঁর ভাষ্য, ‘আমি আগেই একটি সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছিলাম, আমি এনগেজড এবং...
গ্রামের দুই প্রভাবশালী পরিবারের বৈরিতাকে কেন্দ্র করে নির্মিত ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। বৃন্দাবন দাশের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০...
দম সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরী। প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখে দর্শক থেকে শুরু করে চলচ্চিত্র সমালোচক—সবাই একবাক্যে এ সিনেমা নির্মাণের মুন্সিয়ানার কথা স্বীকার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর