জুলাইয়ের অভ্যুত্থানের পর প্রায় দেড় বছর আমি কাজ পাইনি: বাঁধন

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৪ পিএম

অভিনয়ে নিজের আলাদা অবস্থান তৈরি করলেও, স্পষ্টভাষী ইমেজের কারণে নানা চ্যালেঞ্জের কথাও খোলামেলা জানালেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কাজ পাওয়া থেকে শুরু করে ব্যক্তিগত সংগ্রাম—সবকিছু নিয়েই তিনি কথা বলেছেন নিজের মতো করে। অন্যদিকে, ঈদে মুক্তি পেয়েছে বাঁধনের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। এছাড়া ষষ্ঠদিন ওটিটিতে আসবে ‘চক্র-২’ ওয়েব সিরিজ।

ইনডিপেনডেন্ট টিভির ঈদ আয়োজন তারকা আড্ডায় এসে জানালেন এ দুটোতে কাজ করাটা দারুণ অভিজ্ঞতা ছিল তার। বিশেষ করে মেয়ের পছন্দের কারণেই বনলতা এক্সপ্রেস পরিচালক তানিম নূরের সঙ্গে কাজ করা। চক্র-২’টিমটাও বেশ গোছানে বলে জানালেন তিনি। কথা বললেন ব্যক্তিগত বিষয়গুলো নিয়েও।

‘আমার যে ইমেজটা তৈরি হয়েছে, স্পষ্টভাষী, সরাসরি কথা বলি—এটার কারণে আসলে অনেক সময় কাজ পাওয়ায় সমস্যা হয়। আমাকে তখনই নেওয়া হয় যখন একান্ত প্রয়োজন হয়। খুব ভালো লাগা থেকে বা ‌‘ওকেই নিতে হবে’, এই জায়গা থেকে খুব বেশি সুযোগ আসে না। বরং অনেক জায়গা থেকেই বাদ দেওয়া হয়। অনেকে ভাবে আমি অনেক ঠোঁটকাটা, অনেক ঝামেলা করি’’—বললেন বাঁধন। 

‘আসলে আমি খুবই ডিসিপ্লিনড। আমি সময় মতো সেটে যাই, আর গিয়ে দেখি অনেক কিছু ঠিকঠাক হচ্ছে না—তখন হয়তো বলি। সেটাই অনেকে ভালোভাবে নেয় না। আমাদের এখানে একটা ধারণা আছে—নায়িকা মানে হবে চুপচাপ, সুন্দর, শান্তশিষ্ট, ভদ্র। কিন্তু আমি পুরো উল্টো। তাই অনেকেই আগে থেকেই ভয় পায়, ভাবতে থাকে আমি গিয়ে জ্বালাবো।’

বাঁধন। ছবি: ওয়ালিউল বিশ্বাস তবে নিজের পেশাদারিত্ব নিয়ে আত্মবিশ্বাসী বাঁধন বলেন, ‘যারা আমার সঙ্গে কাজ করেছে, তারা অবশ্যই আবার কাজ করতে চাইবে। বিশেষ করে যারা প্রফেশনাল, তারা জানে আমি কেমন। দূর থেকে অনেকেই ভুল ধারণা করে, কিন্তু কাছ থেকে কাজ করলে সেটা বদলে যায়।’

একসময় কাজ না পাওয়ার কঠিন অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। ‘জুলাইয়ের অভ্যুত্থানের পর প্রায় দেড় বছর আমার কোনো কাজ ছিল না। মানে আমি কাজ করিনি না; আমি কাজ পাইনি। এই সময়টা আমার জন্য খুব স্ট্রেসফুল ছিল, ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। এমনকি ওজনও বেড়ে গিয়েছিল প্রায় ২০ কেজি—আমি ৭৮ কেজি হয়ে গিয়েছিলাম, এখন ৫৮।’

এই পরিবর্তনের পেছনে কাজ করেছে আত্মপ্রেরণা, ‘একটা সেলফ মোটিভেশন তো ছিলই, আরেকটা বড় মোটিভেশন এসেছে রুবায়েত হোসেন–এর একটা সিনেমা থেকে। উনি ফোন করে বললেন, একটা ক্যারেক্টার আছে, তুমি কি করতে চাও? আমি তো সঙ্গে সঙ্গে রাজি। কিন্তু তখন আমি বেশ মোটা, কীভাবে করব ভাবছিলাম। উনি বললেন ক্যারেক্টারটা একটু চাবি হলেও, কিছুটা ওজন কমাতে পারলে ভালো হয়। তখন থেকেই শুরু করলাম, এরপর একের পর এক কাজ করছি, আলহামদুলিল্লাহ গত এক বছরে বেশ ভালো কিছু কাজ হয়েছে।’

শ্রুতিলিখন: ওয়ালিউল বিশ্বাস

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর