এবার সিঙ্গেল স্ক্রিনে সিয়ামের ‘রাক্ষস’

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পিএম

মাল্টিপ্লেক্সে সাফল্যের পর এবার সিঙ্গেল স্ক্রিনেও মুক্তি পাচ্ছে ঈদুল ফিতরের আলোচিত সিনেমা ‘রাক্ষস’। বাণিজ্যিক ঘরানার এই রোমান্টিক থ্রিলারটি মুক্তির পর থেকেই দর্শক ও সিনেবোদ্ধাদের প্রশংসা কুড়িয়ে আসছে।

প্রথম সপ্তাহে শুধু মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হয় ছবিটি।  প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন জানিয়েছে, শুক্রবার (৩ এপ্রিল) থেকে দেশের বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’। প্রথম ধাপে প্রায় ২০ থেকে ৩০টি প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে গ্র্যান্ড সিলেট, আনন্দ সিনেমা (কুলিয়ারচর), মনিহার সিনেমা ও মনিহার সিনেপ্লেক্স (যশোর), মম ইন ও মধুবন (বগুড়া), রাজ তিলক (রাজশাহী), সুগন্ধা (চট্টগ্রাম), মধুমিতা, আনন্দ ও শ্যামলী (ঢাকা), সৈনিক ক্লাব (ঢাকা), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ) ও স্বপ্নীল (কুষ্টিয়া)সহ আরও কয়েকটি হল। মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে মোট ২৮টি হলে আজ থেকে সিনেমাটি দেখা যাবে।

সিনেমাটির প্রযোজক শাহরীন আক্তার সুমি বলেন, ‌‘অপেক্ষার অবসান ঘটিয়ে এবার সিঙ্গেল স্ক্রিনেও ‘রাক্ষস’ মুক্তি দেওয়া হচ্ছে। প্রথম ধাপে সীমিত সংখ্যক হলে মুক্তি পেলেও, পরবর্তী সপ্তাহে শতাধিক হলে প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। দর্শকদের আগ্রহের জায়গা বিবেচনায় ছবিটি দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। তিনি আশাবাদী, সিঙ্গেল স্ক্রিনেও ছবিটি ভালো সাড়া ফেলবে।’

রাক্ষস নির্মাণ করেছেন মেহেদী হাসান হৃদয়, যিনি এর আগে ‘বরবাদ’ চলচ্চিত্রের মাধ্যমে আলোচনায় আসেন। ছবিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সুস্মিতা চ্যাটার্জি, আলী রাজ ও সোহেল মণ্ডলসহ অনেকে। এছাড়া বিশেষ একটি গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ওটিটি মুক্তির আগে সিনেমাটির ডিজিটাল সংস্করণ নতুনভাবে প্রস্তুত করা হয়েছে। সাউন্ড, কালার গ্রেডিং ও ভিএফএক্স নিয়ে দর্শকদের যেসব অভিযোগ ছিল, সেগুলো সংশোধন করে আরও উন্নত...
মাল্টিপ্লেক্সে সফলতার পর এবার সিঙ্গেল স্ক্রিনেও দাপট দেখাচ্ছে সিয়াম আহমেদের ‘রাক্ষস’। মুক্তির দুই সপ্তাহ পর বড় পর্দার এই রোমান্টিক অ্যাকশন থ্রিলারটি একদিনেই আয় করেছে ৪১ লাখ টাকার বেশি;...
ঈদুল ফিতরে মুক্তি পায় সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’। মুক্তির পর দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি দারুণ সাড়া ফেলে। এবার তা ইতালিতে মুক্তি পেল। দেশটির রাজধানী রোমে ‌‘সিনেমা ব্রডওয়ে’ নামক একটি প্রেক্ষাগৃহে...
মাল্টিপ্লেক্সে সফলতার পর ‘রাক্ষস’ মুক্তি পেয়েছে সিঙ্গেল স্ক্রিন হলে। সেখানেও দারুণ সাড়া ফেলেছে রোমান্টিক অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবি। জানা গেল, সিঙ্গেল স্ক্রিনে মুক্তির প্রথম দিন, অর্থাৎ শুক্রবার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর