১ টাকায় অভিনয় ও জমি না পাওয়া নিয়ে এবার মুখ খুললেন আরিফিন শুভ

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৪:১০ পিএম

ঢালিউড অভিনেতা আরিফিন শুভর ক্যারিয়ারে অন্যতম সিনেমা হয়েছে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি ‘মুজিব: একটি জাতির রূপকার’। এতে অভিনয় করে একসময় যেমন তুমুল প্রশংসা পেয়েছেন, শুনেছেন সমালোচনাও। এতে তার অভিনয়ের পর তাকে ঘিরে নানা গুঞ্জন ছড়ায়ও। সিনেমাটিতে অভিনয়ের জন্য মাত্র ১ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন, পরে শোনা যায় পূর্বাচলে ১০ কাঠার একটি প্লট তাকে উপহার দেওয়া হয়েছে। এবার সেই সব আলোচনার জবাব দিলেন তিনি নিজেই।

সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শুভ স্পষ্টভাবে জানান—বহুল আলোচিত সেই জমি তিনি পাননি। 

এই প্রসঙ্গে শুভ বলেন, ‘আমাকে কোনো জমি দেওয়া হয়নি। আমি কেবল আবেদন করেছিলাম, যা আরও ১৫১ জন শিল্পী করেছিলেন। ১ টাকা নিয়েছিলাম বাবার মুক্তিযোদ্ধা পরিচয়ের প্রতি আবেগ থেকে। আর আবেদনটি ছিল ভবিষ্যতের নিরাপত্তার জন্য। কিন্তু সেই জমির কোনো রেজিস্ট্রেশন হয়নি, আমি সেখানে যাইওনি।’

ব্যক্তিগত জীবনেও ২০২৪ সালকে সবচেয়ে কঠিন সময় হিসেবে দেখছেন এই অভিনেতা। একই বছরে তিনি হারান তার সবচেয়ে কাছের মানুষ—মাকে। পাশাপাশি ভেঙে যায় তার দীর্ঘদিনের বৈবাহিক সম্পর্কও।

শুভ দাবি করেন, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি এক ধরনের ‘মিডিয়া ট্রায়াল’-এর শিকার হন। তার ভাষায়, ‘‘আমার রাজনীতি সম্পর্কে জ্ঞান খুবই সীমিত। ‘মুজিব’ সিনেমায় অভিনয় করার কারণেই আমাকে টার্গেট করা হয়েছিল। কিন্তু আমি সারাজীবন অভিনয়ই করেছি। আমাকে কেউ রাজনৈতিক কিছুতে প্রমাণ করতে পারবে না।’’

কঠিন সময়ে সহকর্মীদের পাশে না পাওয়ার অভিজ্ঞতাকেও ইতিবাচকভাবে দেখছেন তিনি। এতে করে তিনি ‘আসল মানুষ’ চিনতে পেরেছেন বলে মনে করেন শুভ।

মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত এই অভিনেতা জানান, সিজোফ্রেনিয়ায় আক্রান্ত মায়ের ৯ বছরের লড়াই তার জীবনে গভীর প্রভাব ফেলেছে। ‘মা ৯০০০ টাকা বেতনে চাকরি করে আমাদের বড় করেছেন। আমার হার না মানার মানসিকতা তার থেকেই পাওয়া,’—বলেছেন তিনি।

দেশে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতার অভাব নিয়েও আক্ষেপ প্রকাশ করেন শুভ। তার মতে, শারীরিক অসুস্থতাকে গুরুত্ব দেওয়া হলেও মানসিক কষ্টকে এখনও সমাজ রোগ হিসেবে দেখতে চায় না।

এদিকে ক্যারিয়ারের নতুন অধ্যায়ে পা রেখেছেন এই অভিনেতা। মুম্বাইয়ের ‘জ্যাজ সিটি’-তে অভিনয় বেশ প্রশংসা পাচ্ছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও কলকাতার মিউজিক্যাল সংস্কৃতি নিয়ে নির্মিত এই প্রজেক্ট। নিয়ে বেশ আশাবাদী শুভ।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
প্রথমবার জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল। নির্মাতা জাহিদ প্রীতম পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম ‌‘হ্যাপিলি ম্যারিড’-এ দেখা যাবে তাঁদের। এই ফিল্মের মাধ্যমে দীর্ঘদিন পর আবারও চরকির কোনো কনটেন্টে...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর