সিনেমা মুক্তির সময় আমার জ্বর এসে যায়: ফারুকী

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০১:২৯ পিএম

চলচ্চিত্র দুনিয়ায় তাঁর স্বতন্ত্র ছাপ স্পষ্ট। এতে কখনও তিনি কঠোর সমালোচনার শিকার হয়েছেন, আবার কখনও-বা পেয়েছেন ভূয়সী প্রশংসা। রাষ্ট্রীয় রোষানলে পড়ে সেন্সর জটিলতায় বছরের পর বছর আটকে ছিল তাঁর সিনেমা। দীর্ঘ ক্যারিয়ারে এমন নানা অভিজ্ঞতার মধ্যদিয়ে গেছেন নির্মাতা ও সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এবার নতুন চিত্রনাট্য লেখার সময়ে পুরনো সেসব দিনের অবতারণা করলেন তিনি।

শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিকমাধ্যম ফেসবুকের এক পোস্টে সিনেমা নির্মাণের অভিজ্ঞতা তুলে ধরেন ফারুকী। তিনি বলেন, ‘আমার জীবনের একটা ট্র্যাজিক (করুণ) দিক আছে। সিনেমা মুক্তির সময় আমার জ্বর এসে যায়। এর কারণ হচ্ছে ছবি মুক্তি পরবর্তী আক্রমণের আশঙ্কা।’
 
যোগ করে এই নির্মাতা বলেন, ‘‘আমি যখন যে সিনেমাই বানাই, মুক্তি পাওয়া মাত্রই তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাই—‘এটা কোনো সিনেমাই হয় নাই। ফালতু।’ ক্ষুণ্ন মন নিয়ে আমি তখন অন‍্য কাজে মন দিই। ভুলে যাই আগের কাজের কথা। দশ বছর পরে দেখি সেই ‘ফালতু’ সিনেমাকেই ক্লাসিক কাজ হিসেবে নতুন দর্শকরা পরিচয় করিয়ে দেয়। মিথ্যা বলব না, ব‍্যাপারটা ভালো লাগলেও ততদিনে আমার প্রাণশক্তি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। যে ভালোবাসা আগে পাইলে হয়তো আমি শারীরিকভাবে আরও তাজা থাকতাম। এই ঘটনা ‌‘ব‍্যাচেলর’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘৪২০’—সবক্ষেত্রেই হইছে।’’

প্রশ্ন রেখে ফারুকী বলেন, ‘আমি ঠিক বুঝতে পারছি না আমার এখন কী করা উচিত? আমি কি এখন থেকে ফিল্ম বানায়ে দশ বছর ভল্টে রেখে তারপর রিলিজ দিব?’ 

তিনি বলেন, ‘শিল্পচর্চার মতো ভালনারেবল (ঝুঁকিপূর্ণ) কোনো কাজ আর নাই। স্পেশালি সেটা যদি হয় সিনেমা। আপনি কারও দৃষ্টিতে একটা ‘খারাপ’ কবিতা লিখলে সে আপনাকে মারতে তেড়ে আসবে না। কিন্তু সিনেমা?’

সবশেষে পাদটীকা দিয়ে মোস্তফা সরয়ার ফারুকী জানান, নতুন একটি চিত্রনাট্য লিখছেন তিনি। ফলে তাঁর মনে মাঝেমধ্যেই অতীতের সেসব ঘটনা প্রতিফলিত হচ্ছে। তিনি বলেন, ‌‘লেখাটা পোস্ট করে মনে হইলো, যারা আমার কাজ ভালোবাসে, আমি কি তাদের ভুলে গেলাম? উত্তরটা—না! আমারে শিল্পী হিসেবে বাঁইচা থাকার উৎসাহ আপনারা যারা দিছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা।’

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি এবং ভুক্তভোগী পরিবারের মর্যাদা রক্ষায় বিশেষ আইন প্রণয়নের দাবি জানিয়েছেন নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তার মতে, শুধু...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল প্রয়াণে সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিকমাধ্যমে সহকর্মী, নির্মাতা ও ভক্তরা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও পরিবারের প্রতি...
চলচ্চিত্র নির্মাতা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি কুড়িয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে তিনি সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর