নতুন সিনেমার ঘোষণা দিলেন তৌকীর, এবার মঞ্চে ‌‘অজ্ঞাতনামা’

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০১:০১ পিএম

বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ রোববার (১৯ এপ্রিল) সকাল থেকেই ছিল উৎসবমুখর। জাতীয় নাট্যশালার সামনে জমেছিল শিল্পী, সংস্কৃতিকর্মী, নাট্যজন ও দর্শকদের প্রাণবন্ত এক মিলনমেলা। উপলক্ষ্য ছিল দেশের খ্যাতিমান অভিনেতা, নির্মাতা, নাট্যকার ও লেখক তৌকীর আহমেদের ৬০ বছরপূর্তি উদযাপন।

দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনে ছিল আলোচনা, স্মৃতিচারণ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী ও নাট্যমঞ্চায়ন। এদিন নির্মাতা তৌকীর আহমেদ তাঁর ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রকে নাট্যরূপ দিয়ে মঞ্চে আনার ঘোষণা দেন। পাশাপাশি নতুন সিনেমা নির্মাণের ঘোষণাও ‍দিয়েছেন তিনি।

তৌকীর আহমেদ জানান, অজ্ঞাতনামা এবার নতুন আঙ্গিকে দর্শকদের সামনে হাজির হবে। চলচ্চিত্রটির গল্প, মানবিক আবেদন ও সামাজিক বাস্তবতাকে নাট্যরূপ দিয়ে মঞ্চে উপস্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিষয়টি শুনে উপস্থিত শিল্পী ও দর্শকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মামুনুর রশীদ, আজিজুল হাকিম, গাজী রাকায়েত, আবুল কালাম আজাদ, দীপা খন্দকার, আবুল হায়াত, আফজাল হোসেন, মাহফুজ আহমেদসহ দেশের সংস্কৃতি অঙ্গনের বহু গুণীজন। তাঁরা তৌকীর আহমেদের দীর্ঘ শিল্পযাত্রা, সৃজনশীলতা ও কর্মনিষ্ঠার প্রশংসা ও স্মৃতিচারণ করেন।

এদিন সকাল ১১টায় পিন্টু ঘোষের গানের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় ‘আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায়’ শীর্ষক একটি সেমিনার। সেখানে তৌকীর আহমেদের শিল্পভাবনা ও কাজ নিয়ে আলোচনা হয়। বিকেলে প্রদর্শিত হয় চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’। সন্ধ্যায় মঞ্চস্থ হয় তাঁর নির্দেশিত ও অভিনীত নাটক ‘তীর্থযাত্রী’।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর