‘ঊনলৌকিক’ নির্মাতার ছবিতে তুষি-শ্যামল

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পিএম

বড়পর্দায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন নাজিফা তুষি ও শ্যামল মাওলা। নতুন সিনেমা ‘সুরাইয়া’-তে একসঙ্গে হাজির হচ্ছেন এই দুই তারকা। সম্প্রতি শুরু হয়েছে সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমার শুটিং। পরিচালনা করছেন ‘ঊনলৌকিক’খ্যাত নির্মাতা রবিউল আলম রবি।

সম্প্রতি ‍সিনেমাটির শুটিং শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এই নির্মাতা। তবে বিস্তারিত তথ্য প্রযোজকের পক্ষ থেকে জানানো হবে বলে জানান তিনি। 

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, সুরাইয়া ছবির মধ্যদিয়ে প্রথমবার একসঙ্গে হাজির হচ্ছেন নাজিফা তুষি ও শ্যামল মাওলা।

সিনেমাটি নির্মিত হচ্ছে শিবব্রত বর্মনের একই শিরোনামের একটি গল্প অবলম্বনে। এরইমধ্যে আন্তর্জাতিক অঙ্গনেও সাড়া ফেলেছে এই সিনেমা প্রকল্প। যুক্তরাষ্ট্রের সিয়াটলের তাসভীর চলচ্চিত্র উৎসবের ফিল্ম বাজারে এটি নির্বাচিত হয়েছে। এর আগে দক্ষিণ কোরিয়ার বুসান ফিল্ম বাজারেও জায়গা করে নেয় সিনেমা প্রকল্পটি। এ ছাড়া সিনেমাটি ফ্রান্সের পিএএস থেকে চিত্রনাট্য উন্নয়নে পরামর্শক ও ওয়ার্কশপ সহায়তা পেয়েছে। 

প্রসঙ্গত, ২০২৩-২৪ অর্থবছরে ৭৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছিল সুরাইয়া। সিনেমাটি প্রযোজনা করছেন ফজলে হাসান।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর