‘মনে হলো’ বলে যা ইচ্ছে লেখাটা অযৌক্তিক, সুবিধার না: সুনেরাহ

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১০:৫৮ এএম

সামাজিকমাধ্যমে প্রায়ই সাইবার বুলিংয়ের শিকার হন শোবিজ তারকারা। ‘ডিপ ফেক’ ছবি কিংবা ভিডিও বিড়ম্বনা ছাড়াও তাঁদের ঘিরে নানা সময়ে নানা ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়া হয়। এবার এসব বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। তাঁর মতে, ‌কাউকে উদ্দেশ্য করে যা ইচ্ছে তাই লেখা সম্পূর্ণ অযৌক্তিক। অনুরাগীদের সেসব ভিত্তিহীন বিষয়ে সময় নষ্ট না করার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে এই অভিনেত্রী বলেন, ‘সোশ্যাল মিডিয়াতে কিছু লেখক আছেন, ভালো কথা। কিন্তু তাদের মধ্যে অনেকেই না জেনে, না বুঝে, যাচাই না করে যা ইচ্ছে লিখে ফেলে, বেশিরভাগই নেগেটিভ।’
 
যোগ করে বলেন, ‘আমাদের জার্নালিস্ট ভাই-বোনেরা কষ্ট করে এই পজিশন অর্জন করেছেন, এটা তাদের কাজ। এবং তারা তাদের কাজ ঠিকমতো যাচাই করে সংবাদ প্রচার করেন। আমাদের কাজ প্রচার করেন।’

সুনেরাহ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ভার্চ্যুয়াল দুনিয়ায় যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া তথ্য কিংবা অপপ্রচারে জড়িত, তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেন সুনেরাহ। তিনি বলেন, ‌‘‘‘আমার এটা মনে হলো, ওটা মনে হলো’ বলে কাউকে নিয়ে যা ইচ্ছে লেখাটা অযৌক্তিক, খুব সুবিধার না। তাদের উদ্দেশ্যটা কী? হয়তো ‘এটেনশন’, ‘এন্টারটেইনমেন্ট’ অথবা ‘মনিটাইজেশন’।’’

সবশেষে ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘দয়া করে ভিত্তিহীন বিষয় নিয়ে নিজের সময় নষ্ট করবেন না।’

প্রসঙ্গত, বর্তমানে একাধিক নাটক ও চলচ্চিত্রের কাজে ব্যস্ত সময় পার করছেন সুনেরাহ বিনতে কামাল। অন্যদিকে, শিগগিরই শেষ হতে চলেছে তাঁর অভিনীত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। দীর্ঘ প্রায় ৭ মাসের যাত্রা শেষে নাটকটির ইতি টানছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

রেকর্ড সৃষ্টিকারী পারিবারিক সিরিজ ‘এটা আমাদেরই গল্প’র দর্শকদের মন-জয়ের যাত্রা থামছে ৫২তম পর্বে। আগামী ৮ মে বিকেল ৩টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে শেষ পর্বটি। তবে সাধারণভাবে নয়,...
হিমালয়ের কোলে, তুষারে মোড়া এক স্বপ্নের শহর—নেপালের মুস্তাং জেলার জমসম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৭৬০ মিটার উঁচু এই শহর বহুদিন ধরেই বলিউড নির্মাতাদের প্রিয় শুটিং গন্তব্য। এবার সেই ছবির...
হুট করেই চোখে পড়ছে অদ্ভুত এক পরিবর্তন। বাংলাদেশের একাধিক জনপ্রিয় তারকার ভেরিফায়েড ফেসবুক পেজে নেই কোনো প্রোফাইল পিকচার। এক–দুজন নয়, তালিকাটা বেশ লম্বা। জয়া আহসান, সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল,...
সিনেপ্রেমীদের জন্য চলতি মাসটি হয়ে উঠতে যাচ্ছে ‘সেপ্টেমব্লাস্ট’। কারণ এ মাসের চার সপ্তাহের প্রতি ৭ দিনে একটি করে কনটেন্ট নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। শুরুটা হয়েছে ‘ইনসাফ’ মুক্তির মধ্যদিয়ে।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর