সুনেরাহ-রেহান জুটি, নেপালে নির্মিত হলো ‘ও জান’

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৫:২৬ পিএম

হিমালয়ের কোলে, তুষারে মোড়া এক স্বপ্নের শহর—নেপালের মুস্তাং জেলার জমসম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৭৬০ মিটার উঁচু এই শহর বহুদিন ধরেই বলিউড নির্মাতাদের প্রিয় শুটিং গন্তব্য। এবার সেই ছবির মতো সুন্দর জমসমেই ক্যামেরাবন্দি হলো ঢাকাই শোবিজের নতুন রোমান্টিক জুটি।

মাইনাস ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের হাড়কাঁপানো ঠাণ্ডায় নেপালে শুটিং করলেন সুনেরাহ বিনতে কামাল ও ফররুখ আহেমদ রেহান। ‘ও জান’ শিরোনামের এই মিউজিক ভিডিওর মাধ্যমে প্রথমবার একসঙ্গে পর্দায় ধরা দিলেন তারা। ব্যতিক্রমী লোকেশন আর সিনেমাটিক ভিজ্যুয়ালের কারণে শুটিং অভিজ্ঞতাটিও ছিল পুরো টিমের জন্য একেবারে আলাদা।

ও জান মূলত গত বছরের আলোচিত গান ‘ময়না’র পর একই টিমের দ্বিতীয় প্রজেক্ট। আগের মতোই গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয়, কথা লিখেছেন আসিফ ইকবাল। তবে এবার সুরে এসেছে নতুন মাত্রা—ঢাকার আভ্রাল সাহির ও কলকাতার লিংকনের যৌথ সৃষ্টিতে। সংগীতায়োজনও আভ্রালের। নির্মাণে আবারও আছেন তানিম রহমান অংশু।

শুটিংস্পটে সুনেরাহ। ছবি: গানচিল শুটিং শেষে অভিজ্ঞতার কথা জানিয়ে সুনেরাহ বলেন, ‘জমসম যেন প্রকৃতির আঁকা এক বিশাল ক্যানভাস। ঠাণ্ডা ছিল ভয়ংকর, কিন্তু জায়গাটার সৌন্দর্যের কাছে সব কষ্ট হার মেনেছে। তার বিশ্বাস, গানটি দেখলে দর্শক শুধু গল্প নয়, জায়গাটির প্রেমেও পড়ে যাবেন।’

নির্মাতা তানিম রহমান অংশু জানান, বাংলাদেশ–ভারত–নেপালের যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে এই মিউজিক্যাল ফিল্ম। তিন দেশের শিল্পী ও কলাকুশলীদের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি হয়েছে ও জান।

সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ জানুয়ারি গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বহুল প্রত্যাশিত এই রোমান্টিক মিউজিক্যাল ফিল্ম।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর