৩ কোটির ঘরে ‘প্রেশার কুকার’

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পিএম

ঈদুল ফিতরে মুক্তি পায় রায়হান রাফীর ‘প্রেশার কুকার’। ইন্ডাস্ট্রির চার নায়িকাকে নিয়ে নির্মিত এ সিনেমায় উঠে এসেছে নারীর সংগ্রাম, প্রতিবন্ধকতা ও টিকে থাকার লড়াই। মুক্তির পর দর্শকদের বেশ প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। এরইমধ্যে তা পৌঁছে গেছে ৩ কোটির ঘরে। 

নিরীক্ষাধর্মী ছবির এমন সাফল্যের কথা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাফী। রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাতে সামাজিকমাধ্যমের এক পোস্টে তিনি লিখেছেন, ‘‘ধন্যবাদ আপনাদের ‘প্রেশার কুকার’-এর মতো একটি এক্সপেরিমেন্টাল, ভিন্নধারার সিনেমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমরা কল্পনাও করিনি, আপনারা এভাবে পাশে থাকবেন।’’

যোগ করে লেখেন, ‘সব থেকে কম শো নিয়ে শুধু সিনেমা হল থেকেই ৩ কোটি টাকার ঘরে প্রবেশ, এই অর্জন আমাদের জন্য অনেক বড়।’

সবশেষে দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে রাফী লেখেন, ‘এই ভালোবাসাই সামনে এগিয়ে যাওয়ার শক্তি। এটা ইতিহাস হয়ে থাকবে আমাদের কাছে। আমাদের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা আর ভালোবাসা রইল।

রাফী জানান, সিনেমা হল থেকে প্রেশার কুকার-এর গ্রস কালেকশন ২ কোটির বেশি। বিদেশের মাটি থেকে বাংলাদেশি মুদ্রায় ১ কোটি। ছবির মোট ব্যবসা দাঁড়িয়েছে ৩ কোটি টাকা।

ক্রাইম থ্রিলারধর্মী এ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী। বিভিন্ন চরিত্রে আরও রয়েছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী ও শহীদুজ্জামান সেলিম। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফী।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর