২৩ প্রেক্ষাগৃহে রোশান-বুবলীর ‘সর্দারবাড়ির খেলা’

আপডেট : ০৭ মে ২০২৬, ০৫:৪৯ পিএম

মুক্তি পেতে যাচ্ছে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘সর্দারবাড়ির খেলা’। আগামীকাল ৮ মে ঢাকাসহ দেশের ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রাখাল সবুজ পরিচালিত এ সিনেমা। মৃত্তিকা ছবিঘরের ব্যানারে এটি প্রযোজনা করেছেন মীর জাহিদ হাসান।

সর্দারবাড়ির খেলা নির্মাতা রাখাল সবুজের প্রথম চলচ্চিত্র, যা নির্মিত হয়েছে লোকজ ঐতিহ্যের লাঠিখেলাকে কেন্দ্র করে। এতে জুটি বেঁধেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী।

মুক্তির প্রথম সপ্তাহে সিনেমাটি দেখা যাবে স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি ও নারায়ণগঞ্জ), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), কে স্ক্রিন সিনেপ্লেক্স (কুমিল্লা), মধুমিতা, আজাদ, বিজিবি, গীত, ম্যাজিক থিয়েটার (দিয়াবাড়ি), নিউ গুলশান (জিঞ্জিরা), চন্দ্রিমা (শ্রীপুর), উল্কা (জয়দেবপুর), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), নন্দিতা (সিলেট), রূপকথা (শেরপুর), অভিরুচি (বরিশাল), চাঁদমহল (কাঁচপুর), মোহন (হবিগঞ্জ), তামান্না (সৈয়দপুর), পূর্বাশা (সান্তাহার), মাধবী (মধুপুর) ও রাজিয়া সিনেমায় (নাগরপুর)।

রোশান-বুবলী ছাড়াও এ সিনেমার বিভিন্ন চরিত্রে রয়েছেন শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, আশিক রহমান লিয়ন, উইলিয়াম, সাঈদ হাসান রাজা ও ব্যঞ্জন জামানসহ অনেকে। কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আনন জামান।

প্রসঙ্গত, ২০২২-২৩ অর্থবছরে ‘পুলসিরাত’ নামে সরকারি অনুদান পায় সিনেমাটি। পরে প্রিভিউ কমিটির পরামর্শে নাম পরিবর্তন করে রাখা হয়েছে সর্দারবাড়ির খেলা। শেষে এই নামেই সেন্সর সার্টিফিকেট লাভ করে।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর