২৩ হলে চলছে বুবলীর নতুন সিনেমা

আপডেট : ০৯ মে ২০২৬, ০৩:৩৭ পিএম

লোকজ সংস্কৃতির ঐতিহ্যবাহী লাঠিখেলাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সরকারি অনুদানের সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’। রাখাল সবুজ পরিচালিত এ ছবিতে জুটি হয়ে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী। বাংলার লাঠিয়ালদের সংগ্রামী জীবনের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি গতকাল সারাদেশের ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

এ সিনেমায় প্রথমবার বড় পর্দায় জুটি হয়েছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী।  তবে মুক্তির আগে সিনেমাটির প্রচারণায় দেখা যায়নি দুই তারকার কাউকেই। এর আগে রোশান অভিযোগ করেছিলেন, সিনেমাটির পারিশ্রমিক এখনো বুঝে পাননি তিনি। অন্যদিকে দীর্ঘদিন ধরেই আড়ালে রয়েছেন বুবলী। সম্প্রতি মা হওয়ার গুঞ্জনেও আলোচনায় আসে তার নাম। শোনা গিয়েছিল সন্তান জন্ম দিতে তিনি যুক্তরাষ্ট্রে যেতে পারেন, যদিও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য মেলেনি।

নির্মাতা রাখাল সবুজ পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছেন মীর জাহিদ হাসান। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালামসহ অনেকে।

সিনেমাটির গল্পে উঠে এসেছে লাঠিয়ালদের সংগ্রামী জীবন। কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আনন জামান। উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরে ‘পুলসিরাত’ নামে সরকারি অনুদান পায় সিনেমাটি। পরে প্রিভিউ কমিটির পরামর্শে নাম বদলে রাখা হয় ‘সর্দারবাড়ির খেলা’।

মুক্তির প্রথম সপ্তাহে সিনেমাটি দেখা যাবে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, কে স্ক্রিন সিনেপ্লেক্স, মধুমিতা, আজাদ, বিজিবি, গীত, ম্যাজিক থিয়েটার, নিউ গুলশান, চন্দ্রিমা, উল্কা, নিউ মেট্রো, নন্দিতা, রূপকথা, অভিরুচি, চাঁদমহল, মোহন, তামান্না, পূর্বাশা, মাধবী ও রাজিয়া সিনেমাসহ দেশের ২৩টি প্রেক্ষাগৃহে।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৬৪ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের...
এখনই সৌদি আরবে সেনা পাঠানোর উদ্যোগ নেই ঢাকার। তবে মক্কা-মদিনা আক্রান্ত হলে পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্য উত্তেজনায় জ্বালানি সংকট হলে তার...
ফরিদপুরের সদরপুরে পরকীয়ার অভিযোগ তুলে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে মারধর ও তার মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। নির্যাতনের সময় ওই নারীর আর্তচিৎকারেও থামেননি অভিযুক্তরা।...
রাজধানীর টিকেটলিতে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসচাপায় রিনা রানী ঘোষ নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার দুপুর পৌনে ১টার দিকে টিকাটুলী ওভারব্রীজের নিচে এ ঘটনা ঘটে।
লোডিং...

এলাকার খবর