বিধ্বস্ত চেহারায় শাকিব, গানের চিত্রায়ন জেলখানায়

আপডেট : ১৩ মে ২০২৬, ১২:১৪ পিএম

শাকিবিয়ানদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! প্রকাশ্যে এল ঢাকাই সুপারস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘রকস্টার’-এর প্রথম গান ‘পিরিতি’। সামাজিকমাধ্যমে প্রথমে একটি লুক প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে গানটির জন্য উন্মাদনা ছড়িয়ে পড়ে। সেই রেশ না কাটতেই মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় চরকির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পায় প্রতীক্ষিত এই গান।

হাসান রুবায়েতের লেখা এ গানের সুর করেছেন আহমেদ হাসান সানি। সংগীত পরিচালনা করেছেন জাহিদ নীরব। আর গানটি গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাই। গানটি ইতিমধ্যেই সামাজিকমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। 

সামাজিকমাধ্যমে গানটি শেয়ার করে শাকিব লিখেছেন, ‘প্রেম আর বিরহের গভীর অনুভূতিতে মোড়া থাক ভালোবাসার গল্পেরা।’

ভিডিওচিত্রে শাকিবের রকস্টার লুকের সঙ্গে গানটির কথা ও সুরের জাদুতে বুঁদ হয়েছেন দর্শক-শ্রোতারা। পুরো গানে এক বিধ্বস্ত চেহারায় কারাবন্দী অবস্থায় দেখা গেছে তাঁকে। অন্ধকার প্রকোষ্ঠে তাঁর চোখে-মুখে ফুটে উঠেছে তীব্র যন্ত্রণা। ৩ মিনিট ৫২ সেকেন্ডের গানটির পুরো চিত্রায়ন হয়েছে জেলখানার ভেতরে। 

তবে রূপালি পর্দার এই নায়ক ঠিক কী কারণে জেলে গেছেন, তা নিয়ে এখনও কোনো স্পষ্ট আভাস দেননি নির্মাতা।

প্রসঙ্গত, আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাবে রকস্টার। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিস ইউনিভার্স প্রতিযোগী তানজিয়া জামান মিথিলাকে। সান কমিউনিকেশনের ব্যানারে এটি নির্মাণ করেছেন আজমান রুশো। চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন।

শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং দেশ-বিদেশে তা যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একটি জাতীয়...
দিল্লির প্রায় প্রত্যেকটি মাল্টিপ্লেক্সেই ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমাটি হাউসফুল। বড় কোনো সুপারস্টার ছাড়াই যে কোনো সিনেমা ৩ ঘণ্টার বেশি সময় দর্শককে ধরে রাখতে পারে, সম্ভবত বলিউড এর আগে কখনো দেখেনি।
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর