চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ৩ জুলাই

আপডেট : ১৯ মে ২০২৬, ০৩:৩৬ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন আগামী ৩ জুলাই বিএফডিসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার কার্যনির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর জানান, নির্ধারিত সময়েই নতুন কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন আয়োজন করা হবে। গতকাল মিশা সওদাগর বলেন, ‘আজ মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে আগামী ৩ জুলাই এফডিসিতে শিল্পী সমিতির নতুন মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আশা করি সঠিক সময়ে নতুন মেয়াদের নির্বাচন সম্পন্ন হবে।’

এরই মধ্যে নির্বাচনী মাঠে সরব হয়ে উঠেছেন প্রার্থীরা। একটি প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থাকছেন বাপ্পারাজ ও রুমানা ইসলাম মুক্তি। অন্যদিকে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন শিবা শানু ও জয় চৌধুরী।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল নেতৃত্বাধীন পরিষদের মেয়াদ শেষ হয়েছে। এখন নতুন নেতৃত্বে কে আসছেন, তা নিয়েই চলচ্চিত্রাঙ্গনে চলছে আলোচনা।

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট ঘিরে উত্তাপ যেমন রাজনৈতিক অঙ্গনে, তেমনি প্রস্তুত শোবিজ তারকারাও। রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থিত নিজ নিজ ভোটকেন্দ্রে যাওয়ার অপেক্ষায় তারা।...
কেন এভাবে দেশ ছাড়ছেন তারকারা—এই প্রশ্ন প্রায়ই শোনা যায়। সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন মিশা সওদাগর। তিনি স্পষ্ট জানান, কাজের সংকটই মূলত তারকাদের বিদেশে যাওয়ার সবচেয়ে বড়...
বাংলা চলচ্চিত্রের বরপুত্র সালমান শাহর ৫৪তম জন্মদিন আজ (১৯ সেপ্টেম্বর)। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তাঁর অকাল চলে যাওয়ার আজও কাঁদায়। কিংবদন্তি এই নায়কের জন্মদিনেও সে আক্ষেপ ঝরল সহঅভিনেতা, বাংলাদেশ...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর