সরকারে ঢোকার ঝুঁকি নিয়েছিলাম, কিন্তু মূল্যটা এত ভয়াবহ হবে ভাবিনি: সরয়ার ফারুকী

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৩:২৫ পিএম

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব ছাড়ার পরও আলোচনা-সমালোচনার কেন্দ্রে আছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

রোববার (৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তাকে ঘিরে বিভিন্ন মহলে সমালোচনা ও নানা ধরনের প্রচারণার জবাব দিয়েছেন।ফারুকী বলেন, ‘প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয়। এটা জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নিয়েছিলাম। কিন্তু সেটা যে এতটা ভয়াবহ হবে, ভাবিনি।’

তিনি মনে করেন, দায়িত্ব পালনের সময় তাকে নিয়ে যেভাবে সমালোচনা ও মিথ্যাচার হয়েছে, সেটিই প্রমাণ করে তিনি সঠিক কাজ করেছেন।

নিজেকে ঘিরে চলমান সমালোচনা প্রসঙ্গে আক্ষেপ প্রকাশ করে ফারুকী বলেন, এমন অনেক মানুষ তাকে নিয়ে মন্তব্য করছেন, যাদের নিয়ে কখনও ভাবারও প্রয়োজন হয়নি। অতীতে তাদের নামও তার আলোচনার বিষয় ছিল না।

তার ভাষায়, ‘এমনসব মানুষ আমাদের নিয়ে কথা বলছে, যাদের উত্তর দিলেও সম্মান থাকে না। তারা কোনোদিন আমাদের সিলেবাসে ছিল না। তাদের নামও আমাদের আড্ডায় উচ্চারিত হয়নি। অথচ এখন সাংবাদিকরা ফোন করে তাদের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চান। এটাই হয়তো সেই কাফফারা।’

স্ট্যাটাসের শেষাংশে নিজের অবস্থান স্পষ্ট করে ফারুকী বলেন, যেকোনো সংকটময় সময়েই তিনি মানুষের পক্ষেই ছিলেন।

তিনি লেখেন, ‘মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষেই থাকতাম। জুলাইতেও আমি মানুষের পক্ষেই ছিলাম। আলহামদুলিল্লাহ।’

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি এবং ভুক্তভোগী পরিবারের মর্যাদা রক্ষায় বিশেষ আইন প্রণয়নের দাবি জানিয়েছেন নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তার মতে, শুধু...
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল প্রয়াণে সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিকমাধ্যমে সহকর্মী, নির্মাতা ও ভক্তরা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও পরিবারের প্রতি...
চলচ্চিত্র নির্মাতা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি কুড়িয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে তিনি সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।...
ইট-পাথরের শহর, উঁচু-নিচু দালান আর ব্যস্ত রাস্তার ঠিক পাশেই জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে একটি লাল-কালো স্তম্ভ। ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায়...
দেশের অর্থনীতির মূল হৃৎস্পন্দন বলা হয় চট্টগ্রাম সমুদ্রবন্দরকে। আমাদের বৈদেশিক বাণিজ্যের সিংহভাগই পরিচালিত হয় এই এক বন্দর দিয়ে। কিন্তু সম্প্রতি এই চট্টগ্রাম বন্দর ঘিরে তৈরি হয়েছে বড় এক আলোচনা ও...
প্রযুক্তিগত উন্নয়নের জন্য ৩০টি ব্যাংকের কিউ ক্যাশের বিভিন্ন সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে এটিএম, সিআরএম, তহবিল স্থানান্তর, বি/এফ/টি/এন, সহ বিভিন্ন লেনদেন করতে পারছেন না গ্রাহকরা। এসব সেবা বন্ধের...
শরীয়তপুরের জাজিরায় খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নেওয়ার পর বিস্ফোরণে মো. কামরুল বেপারী নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবা...
‘পাঁচ, পাঁচ-ই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’—মোবাইলে এমন কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের বহিষ্কৃত সভাপতি ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর