চিকিৎসা বিরতির মধ্যেই দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০১:১৩ পিএম

ব্রেন টিউমারে আক্রান্ত নব্বই দশকের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন। দীর্ঘ একবছরের বেশি সময় তিনি লন্ডনে চিকিৎসাধীন ছিলেন। এবার চিকিৎসা বিরতির মধ্যেই দেশে ফিরছেন এ অভিনেতা। বাংলাদেশ সময় সোমবার (৩ আগস্ট) সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন জামাতা আরিফুল ইসলাম কলিন্স।

‘নিরাপদ সড়ক চাই’-এর আসন্ন মহাসমাবেশে যোগদানের উদ্দেশে দেশে ফিরছেন ‘বেদের মেয়ে জোসনা’খ্যাত এ নায়ক। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট লিটন এরশাদ।

তিনি বলেন, ‘আজ বিকেলে দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন। তবে তাঁর এই আসা দীর্ঘদিনের জন্য নয়। আগামী ১৫ আগস্ট লন্ডনে তাঁর চিকিৎসার পরবর্তী পরীক্ষা-নিরীক্ষা রয়েছে। তাই ১৪ আগস্টের আগেই তাঁকে আবার ফিরতে হবে।’

দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন। এরইমধ্যে তাঁকে ৬০টি কেমোথেরাপি দেওয়া হয়েছে। লিটন এরশাদ বলেন, ‘চিকিৎসায় এখন পর্যন্ত আশানুরূপ উন্নতি হয়নি। পরিবারের সদস্যরা লন্ডনে সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করেছেন। তবে কাঞ্চন নিজেও দেশে ফিরতে চেয়েছিলেন। তাই পরিবারের সিদ্ধান্তে কয়েকদিনের জন্য তাঁকে দেশে আনা হয়েছে।’

প্রসঙ্গত, চিকিৎসার জন্য গত বছরের এপ্রিলে লন্ডনে যান ইলিয়াস কাঞ্চন। একই বছর আগস্টে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তবে জটিলতার কারণে টিউমারের একটি বড় অংশ অপসারণ করা সম্ভব হয়নি। এরপর থেকে নিয়মিত কেমোথেরাপি ও চিকিৎসা চলছে।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর