তাপসেই কি আপস রাজ-পরীর?

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১১:৩৪ এএম

ফের একসাথে দেখা গেল হাল আমলের আলোচিত অভিনেতা শরীফুল রাজ ও অভিনেত্রী পরী মণিকে। ছবি: ফেসবুক থেকে নেওয়া ফের একসাথে দেখা গেল হাল আমলের আলোচিত অভিনেতা শরীফুল রাজ ও অভিনেত্রী পরী মণিকে। গানবাংলার স্টুডিওতে সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপস ও তাঁর স্ত্রী ফারজানা মুন্নীর সঙ্গে একসাথে দেখা গেছে রাজ-পরীকে। ছেলে রাজ্যকে কোলে নিয়ে কেক কেটেছেন রাজ। পাশে হাসিমুখে ছিলেন পরী মণি। 

এই ঘটনার ছবি ও ভিডিও কৌশিক হোসেন তাপস তাঁর ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁদের এসব ছবি ও ভিডিও নিয়ে চলছে নানা জল্পনাকল্পনা। গুঞ্জন আছে, তবে কি তাপসের মাধ্যমে নিজেদের মধ্যে আপস করলেন রাজ-পরী ? তবে এই বিষয়ে তাপস, রাজ বা পরী মণির কোন বক্তব্য পাওয়া যায়নি। 

ফেসবুকে ছবি ও ভিডিও পোস্ট করে তাপস লিখেছেন, ‘রাজ্য বাবার জন্মদিন উদ্‌যাপন করা হচ্ছে টিএমের পক্ষ থেকে।’ একসঙ্গে রাজ-পরী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এর আগে, গত ১০ আগস্ট ছেলে রাজ্যের জন্মদিন ধুমধাম করে একাই পালন করেন পরী মণি। তখন ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় পরী আফসোস করে বলেছিলেন, ‘বাবা থাকলে জন্মদিনটা আরও অন্যভাবে করা যেত।’ 

জন্মদিনের আগেই ছেলে রাজ্যের সঙ্গে দেখা করতে পরীর বাসায় যান রাজ। তবে তখন অভিমানে ঘরের দরজা বন্ধ করে রেখেছিলেন বলে জানিয়েছিলেন পরী মণি। রাজের সঙ্গে তখন তিনি দেখা করেননি। এরপর কিছু সময় ছেলের সঙ্গে থেকে ফিরে আসেন রাজ। 

ছবি: ফেসবুক থেকে নেওয়া গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমা করতে গিয়ে প্রেমে পড়েন রাজ-পরী। সেই প্রণয় থেকে হয় পরিণয়। গত বছরের ১০ আগস্ট তাঁদের ঘরে জন্ম নেয় ছেলে রাজ্য।

ঈদের রেশ চলে গেছে, কিন্তু এখনও সিনেমা হলে আগের গতিই ধরে রেখেছে ‘বনলতা এক্সপ্রেস’। বরং বলা যায়, গতিটা বেশ বেড়েছে। তানিম নূর পরিচালিত এই সিনেমা প্রথম সপ্তাহে শো কম পেলেও দর্শক টানার দৌড়ে...
দেশের প্রেক্ষাগৃহে তুমুল সাড়া ফেলেছে ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। এবার তানিম নূর পরিচালিত এই সিনেমার আন্তর্জাতিক যাত্রা শুরু হলো। শুক্রবার (২৭ মার্চ) এটি মুক্তি পেয়েছে...
ঈদ এলেই বদলে যায় শরিফুল রাজ–এর দিনযাপনের ছন্দও। মুক্তি পেয়েছে তার চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’। একদিকে সিনেমা মুক্তির উত্তেজনা, অন্যদিকে পরিবারের সঙ্গে সময় কাটানোর টান—দুটোর মাঝেই তৈরি হয় তার ঈদ।...
ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন সাজিয়েছে ইনডিপেনডেন্ট টিভি। চ্যানেলটির সেলিব্রিটি শো ‘তারকা আড্ডা’-য় থাকছে ভিন্নধর্মী তিন পর্ব, যেখানে অংশ নিচ্ছেন সময়ের আলোচিত তারকারা। চ্যানেল সূত্রে জানা গেছে, ঈদের দিন...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর