রক্তাক্ত হতে হলো রাজকে, হাসপাতালে ভর্তি পরীও

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৫:৪৮ পিএম

শরীফুল রাজ ও পরী মণিকে ঘিরে বিতর্ক-আলোচনা থামছেই না। সম্প্রতি দেখা গেছে অভিমান ভুলে এক হয়েছেন তারা। তবে এর পরপরই আবারও আলোচনার এলেন পরী-রাজ। মারাত্মকভাবে জখম হয়েছেন রাজ। তাঁর মাথা ফেটেছে। পাওয়া গেল রক্তাক্ত রাজের ছবিও। অন্যদিকে পরীও গতকাল (১৮ আগস্ট) জ্বর নিয়ে ভর্তি হয়েছেন এভারকেয়ার হাসপাতালে। 

জানা গেছে, গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) মাথায় আঘাত নিয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেন রাজ। তবে কোথায়, কীভাবে, কখন এই জখম হয়েছে—তা জানা যায়নি।

এ বিষয়ে রাজের কোনো মন্তব্য পাওয়া না গেলেও পরী বললেন, ‘রাজ কোথায় আমি জানি না। আমি হাসপাতালে। আমার অনেক জ্বর। কথা বলতে পারছি না।’ 

জানা যায়, রাজের মাথায় চারটি সেলাই করতে হয়েছে। চিকিৎসা নেওয়ার পর তিনি বাসায় ফিরে গেছেন। ফেসবুকে পরী একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে, ক্যানোলা লাগানো তার দুই হাতে। ক্যাপশনে লিখেছেন, ‘আমরা পরী-তমা।’ 

কারণ একই সময়ে একই হাসপাতালে ভর্তি আছেন তমা মির্জাও।

এদিকে, রাজ-পরী সন্তান রাজ্যর প্রথম জন্মবার্ষিকী উদযাপন করে টিএম ফিল্মস। সেখানেই মান অভিমান ভুলে সন্তানকে নিয়ে হাজির হন এ দম্পতি। তাদের সেই মিলনের কারিগর সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর