কেন কাছাকাছি সময়ে হাসপাতালে রাজ-পরী-তমা

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৪:০৮ পিএম

ব্যবধান মাত্র কয়েক ঘণ্টার। আর এই সময়ের মধ্যেই রাজধানীর হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত জুটি পরী মণি ও শরীফুল রাজ। ভর্তি হয়েছেন হালের আলোচিত আরেক তারকা তমা মির্জা।

এর আগে বলে নেওয়া যায়, পরী মণি-রাজ দম্পতির সঙ্গে সম্পর্ক বেশ ভালো তমা মির্জা ও নির্মাতা রায়হান রাফী জুটির। প্রায়ই একসঙ্গে আড্ডা দেন তারা। আর এটি হয় রাফীর অফিস বা বাসায়। তাই খোঁজ-খবরও তারা বেশ ভালো রাখেন।

কয়েক ঘণ্টার ব্যবধানে পরী-তমা এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

যা প্রথম জানতে পারা যায় পরীর মাধ্যমে। গতকাল (১৮ আগস্ট) ফেসবুকে পরী একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে, ক্যানোলা লাগানো তার দুই হাতে। ক্যাপশনে লিখেছেন, ‘আমরা পরী-তমা।’ মন্তব্য ঘরে হাজির হয়েছেন তমা মির্জা। প্রত্যুত্তরে লেখেন, ‘আগে দুজনে সুস্থ হয়ে নিই।’

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার রাতে মারাত্মকভাবে জখম হয়ে ইউনাইটেড হাসপাতালে যান রাজ। তাঁর মাথা ফেটেছে।  

কোথায়, কীভাবে, কখন এই জখম হয়েছে—তা জানাতে গতকাল যোগাযোগ করা হলে পরী বলেন, ‘রাজ কোথায় আমি জানি না। আমি হাসপাতালে। আমার অনেক জ্বর। কথা বলতে পারছি না।’ 

রাজ আহত, পরীর জ্বর। অন্যদিকে তমা মির্জার বিষয়ে জানা যায়, তিনিও জ্বর নিয়ে হাসপাতালে।

কথা হয় তমার সর্বশেষ ছবি ‘সুড়ঙ্গ’র পরিচালক রায়হান রাফীর সঙ্গে। তিনি নায়িকার বেশ ঘনিষ্ঠজনও। রাফী ইন্ডিপেনডেন্ট ডিজিটালকে বললেন, ‘তমা হাসপাতালে। আমি এখনও যেতে পারিনি। বিস্তারিত তমা ভালো বলতে পারবে।’

ঈদের রেশ চলে গেছে, কিন্তু এখনও সিনেমা হলে আগের গতিই ধরে রেখেছে ‘বনলতা এক্সপ্রেস’। বরং বলা যায়, গতিটা বেশ বেড়েছে। তানিম নূর পরিচালিত এই সিনেমা প্রথম সপ্তাহে শো কম পেলেও দর্শক টানার দৌড়ে...
দেশের প্রেক্ষাগৃহে তুমুল সাড়া ফেলেছে ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। এবার তানিম নূর পরিচালিত এই সিনেমার আন্তর্জাতিক যাত্রা শুরু হলো। শুক্রবার (২৭ মার্চ) এটি মুক্তি পেয়েছে...
ঈদ এলেই বদলে যায় শরিফুল রাজ–এর দিনযাপনের ছন্দও। মুক্তি পেয়েছে তার চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’। একদিকে সিনেমা মুক্তির উত্তেজনা, অন্যদিকে পরিবারের সঙ্গে সময় কাটানোর টান—দুটোর মাঝেই তৈরি হয় তার ঈদ।...
ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন সাজিয়েছে ইনডিপেনডেন্ট টিভি। চ্যানেলটির সেলিব্রিটি শো ‘তারকা আড্ডা’-য় থাকছে ভিন্নধর্মী তিন পর্ব, যেখানে অংশ নিচ্ছেন সময়ের আলোচিত তারকারা। চ্যানেল সূত্রে জানা গেছে, ঈদের দিন...
সারা দেশে ভারি বৃষ্টিপাতের ফলে নদ-নদীর পানি বাড়ছে। এতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম—এই ৫ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে...
জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে সফররত বাংলাদেশ। আজ রোববার বুলাওয়েতে সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে...
বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। নিউইয়র্ক–নিউজার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াই ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বজুড়ে দর্শকদের জন্য...
ভবিষ্যতে কেউ ব্যালট বাক্স চুরির চেষ্টা করলে তাদেরকে বিষখালী নদীতে ভাসিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। রোববার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর