বাংলাদেশি ভক্তদের দেখে খুশি শাহরুখ

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০৮:২৯ পিএম

ঈদের  পর বাংলাদেশে মুক্তি পেয়েছিল বলিউড কিং শাহরুখ খানের 'পাঠান'! ছবিটি ঘিরে তুমুল প্রচার চালিয়েছিল 'এসআরকে ইউনিভার্স বাংলাদেশ' নামের ফ্যান ক্লাব। এবার তাদের বাহবা দিলেন শাহরুখ। 

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে বাংলাদেশ ইজ ওয়েটিং ফর জওয়ান’ এবং ‘উই ওয়ান্ট জওয়ান টু রিলিজ ইন বাংলাদেশ’ ব্যানার হাতে বসুন্ধরা সিটির সিনেপ্লেক্সের সামনে জড়ো হয়ে স্লোগান দেয়  ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ গ্রুপ। ভারতের সঙ্গে একই দিনে ‘জওয়ান’ মুক্তির দাবি জানান তারা।

‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ নামে শাহরুখের ফ্যান কমিউনিটি থেকে তোলা এই দাবিটি নজরে এসেছে বলিউড বাদশাহ’র। ফাহিম আজিজ নামে এক ভক্ত টুইটে এ ছবিটি পোস্ট করেছিলেন। আর সেই টুইটে গতকাল (২৬ আগস্ট) শাহরুখ খান নিজেই উত্তর দিয়েছেন। ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘ধন্যবাদ ছেলেমেয়েরা।’ পরে শাহরুখ হ্যাশট্যাগ ‘জওয়ান’ লিখেছেন।

‘পাঠান’ ভারতে মুক্তির কয়েকমাস পরে বাংলাদেশে এসেছিল। ভক্তদের দাবি, এবার যেন একই সঙ্গে বাংলাদেশেও মুক্তি পায় ‘জওয়ান’। 

এদিকে, ‘পাঠান’ বাংলাদেশে পরিবেশনা করেছিল অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট। এর কর্ণধার অনন্য মামুন জানান, ‘জওয়ান’ বাংলাদেশে যথাসময়ে মুক্তি দেওয়ার বিষয়ে তিনিও চেষ্টা করছেন।

উল্লেখ্য, অ্যাকশন-থ্রিলার ঘরনার ‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খানকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। সিনেমায় তার বিপরীতে দেখা যাবে দক্ষিণী তারকা নয়নতারাকে। পরিচালনায় আছেন দক্ষিণের নির্মাতা অ্যাটলি কুমার। ৭ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে।

বলিউডের ‘কিং’ শাহরুখ খান ফিরছেন বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ঘিরে যখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো নতুন চমক। একই সময়ে একই নামে সিনেমা নিয়ে হাজির...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর