সন্তানের জন্য মাসিক ২৫ লাখ টাকা দেবেন আল পাচিনো

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১১:১৯ এএম

হলিউডের প্রখ্যাত অভিনেতা আল পাচিনো। ৮৩ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। গত জুনে ২৯ বছরের বান্ধবী প্রযোজক নূর আলফাল্লার কোলে এসেছে অভিনেতার চতুর্থ সন্তান। ছেলের নাম রাখা হয়েছে রোমান পাচিনো। তবে সন্তান জন্মের পরই নূরের সঙ্গে তাঁর সম্পর্ক আর টেকেনি। দুজন হেঁটেছেন দুই পথে। তবে আইনিভাবে সন্তানের ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন এই অভিনেতা।

সংবাদমাধ্যম পেজ সিক্সের বরাতে জানা যায়, নূরের সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই নাকি তাঁদের সম্পর্কে ফাটল ধরে। এমনকি মা হওয়ার এক মাসের মাথায় ভেঙে যায় পাচিনোর সঙ্গে নূরের সম্পর্ক। সন্তানের স্বার্থে আর্থিক খোরপোশ দাবি করেন নূরও। সন্তানের জন্য মাসিক ২৫ লাখ টাকা দাবি করেন তিনি। সম্প্রতি বান্ধবীর দাবি মেনে নিয়েছেন আল পাচিনো। এই খুশিতে পার্টিতে মজেছেন অভিনেতার বান্ধবী নূর।

কয়েক মাস আগে শোনা গিয়েছিল, নিজের চতুর্থ সন্তানের মা নূরকে বিয়ে করার কোনো পরিকল্পনাই নেই পাচিনোর। সেই কারণেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন। তবে নূর ও পুত্র রোমানের দায়িত্ব নিচ্ছেন তিনি। রোববার (৫ অক্টোবর) অভিনেতার বান্ধবীকে দেখা যায় তাঁর ভাই নাসেরের সঙ্গে। লস অ্যাঞ্জেলসের একটি বিলাসবহুল রেস্তরাঁয় দেখা গিয়েছে তাঁদের। হলিউডের খ্যাতনামা তারকারা আসেন যেই রেস্তোরাঁয়, সেখানেই দীর্ঘক্ষণ সময় কাটান নূর।

রোমান ও নূরকে মাস গেলে প্রায় ২৫ লাখ টাকা খোরপোশ দিতে হবে আলকে। তবে তার আগে এককালীন ৯১ লাখ টাকা দিতে হবে তাঁকে। সেখানেই শেষ নয়। ছেলের লেখাপড়ার খাতে নিয়মিত ১২ লাখ টাকা জমা দিতে হবে পাচিনোকে। তাছাড়াও বার্ষিক আয়ের ওপর নির্ভর করে বছর শেষে নূর ও রোমানকে প্রায় ৭৫ লাখ টাকা দেবেন এই হলিউড তারকা।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর