১০ বিভাগে অস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১২:০২ পিএম

অস্কারে কোন ছবিগুলো ঠাঁই পেল, বছরজুড়ে সেদিকেই নজর থাকে সিনেপ্রেমীদের। এবারও বছর ঘুরতে যাচ্ছে, আগামী ১১ মার্চ বসছে অস্কারের ৯৬তম আসর। তাই রীতি মেনে এবারের ১০ বিভাগের শর্টলিস্ট (সংক্ষিপ্ত তালিকা) ঘোষণা করেছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।  

প্রকাশ্যে আসা ১০টি বিভাগ—ডুকমেন্টারি ফিচার, ডকুমেন্টারি শর্টফিল্ম, ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম, মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইল, মিউজিক স্কোর, মৌলিক গান, অ্যানিমেটেড শর্টফিল্ম, লাইভ অ্যাকশন শর্টফিল্ম, শব্দ ও ভিজুয়াল ইফেক্ট। 

এ বিভাগগুলোয় এগিয়ে রয়েছে ‘বার্বি’, ‘ওপেনহাইমার’, ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’, ‘দ্য কালার পার্পল’ ও ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ সিনেমাগুলো। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদনে জানা গেছে, এই শর্টলিস্টের মধ্য থেকে আগামী ১১-১৬ জানুয়ারি চলবে ভোট গ্রহণ। এরপর ২৩ জানুয়ারি ঘোষিত হবে কারা পাচ্ছে চূড়ান্ত মনোনয়ন। 

শর্টলিস্টের ক্ষেত্রে ডকুমেন্টারি ফিচার, ডকুমেন্টারি শর্ট ও ইন্টারন্যাশনাল ফিচারে জায়গা করে নিয়েছে ১৫টি করে সিনেমা। ইন্টারন্যাশনাল ফিচারে রয়েছে আর্মেনিয়া, ভুটান, ডেনমার্ক, ফিনল্যান্ড, জাপান, তিউনিশিয়া ও ইউক্রেনের সিনেমা। 

সেরা অরিজিনাল গান বিভাগে জায়গা করে নিয়েছে একই সিনেমার একাধিক গান। এর মধ্যে রয়েছে বার্বির তিনটি ও দ্য কালার পার্পলের দুটি গান। এ ছাড়া কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুনেরও একটি গান রয়েছে।

ইন্টারন্যাশনাল ফিচার বিভাগের শর্টলিস্টে যে সিনেমাগুলো—
আমেরিকাতসি (মাইকেল এ. গুরজিয়ান, আর্মেনিয়া)
দ্য মঙ্ক অ্যান্ড দ্য গান (পাও চৌইনিং দর্জি, ভুটান)
দ্য প্রোমিজড ল্যান্ড (নিকোলাই আর্সেল, ডেনমার্ক)
ফলেন লিভস (আকি কৌরিসমাকি, ফিনল্যান্ড)
দ্য টেস্ট অব থিংস (ট্র্যান আন হাং, ফ্রান্স)
দ্য টিচার্স লাউঞ্জ (ইলকার ক্যাটাক, জার্মানি)
গডল্যান্ড (লাইনুর পালমাসন, আইসল্যান্ড)
আইও ক্যাপিটেনো (মাত্তিও গ্যারোন, ইতালি)
পারফেক্ট ডেইজ (উইম ওয়েন্ডার্স, জাপান)
টটেম (লিলা অ্যাভিলেস, মেক্সিকো)
দ্য মাদার অব অল লাইস (আসমায়ে এল মাউদির, মরক্কো)
সোসাইটি অব দ্য স্নো (জে এ বেয়োনা, স্পেন)
ফোর ডটারস (কাউথার বেন হানিয়া, তিউনিসিয়া)
টোয়েন্টি ডেইজ ইন মারিউপল (স্তিস্লেভ চের্নভ, ইউক্রেন) 
দ্য জোন অব ইন্টারেস্ট (জনাথন গ্লেজার, যুক্তরাজ্য)

তবে শব্দ, মিউজিক স্কোর ও মৌলিক গান বিভাগে আধিপত্য রয়েছে গ্রেটা গারউইগ পরিচালিত ‘বার্বি’ ছবিটির।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর