অস্কারে আলোচিত

সেরা অভিনেত্রীর দৌড়ে কে এগিয়ে

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৩:৫৬ পিএম

৯৬তম অস্কারে মনোনয়নপ্রাপ্ত অভিনেত্রীরা। ছবি: সংগৃহীত

এবারের অস্কারে ‌‘সেরা অভিনেত্রী’ বিভাগে মনোনয়ন পেয়েছেন পাঁচজন অভিনেত্রী। তাঁরা হলেন অ্যানেট বেনিং, লিলি গ্ল্যাডস্টন, সান্দ্রা হুলার, কেরি মুলিগান ও এমা স্টোন। তবে কার হাতে উঠছে সেরার পুরস্কার, তা এখনও বিরাট রহস্য। আর সেই রহস্য উন্মোচনে ইতিমধ্যে অভিনেত্রীদের ভক্তরা প্রত্যেকেই যেন জ্যোতিষী হয়ে উঠেছেন! পিছিয়ে নেই চলচ্চিত্র বোদ্ধারাও। কে জিতবেন সেরা অভিনেত্রীর পুরস্কার—এ বিষয়ে প্রত্যেকেই করছেন ভবিষ্যদ্বাণী। 

শুনব তাঁদের কথা! তবে এর আগে জেনে নেওয়া যাক ৯৬তম অস্কারে কে কোন চলচ্চিত্রের জন্য মনোনয়ন পেয়েছেন। মার্কিন নির্মাতা এলিজাবেথ চাই ভাসারেলি ও জিমি চিন পরিচালিত ‘নায়াড’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী বিভাগে জায়গা করে নিয়েছেন মার্কিন অভিনেত্রী অ্যানেট বেনিং। প্রখ্যাত নির্মাতা মার্টিন স্করসেসির ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’র জন্য মনোনয়ন পেয়েছেন লিলি গ্ল্যাডস্টন। ফরাসি নির্মাতা জাস্টিন ত্রিয়েতের ‌‘অ্যানাটমি অব আ ফল’ সিনেমার জন্য রয়েছেন জার্মান অভিনেত্রী সান্দ্রা হুলার। এদিকে, মার্কিন অভিনেতা-নির্মাতা ব্র্যাডলি কুপারের ‘মায়েস্ত্রো’ ছবির জন্য এই বিভাগে মনোনীত হয়েছেন ইংরেজ অভিনেত্রী কেরি মুলিগান। গ্রিক নির্মাতা ইয়োর্গস লান্থিমোসের ‘পুওর থিংস’র জন্য রয়েছেন মার্কিন অভিনেত্রী এমা স্টোন।

তবে সেরা অভিনেত্রীর দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন লিলি গ্ল্যাডস্টন ও এমা স্টোন। মঞ্চে এই দুজনের একজন দ্যুতি ছড়াবেন বলেই অভিমত সিনেবোদ্ধাদের।  

মার্কিন গণমাধ্যম ইউএসএ টুডের মতে, মুদ্রার এপিঠ-ওপিঠে রয়েছেন এই দুই অভিনেত্রী। শেষ বিচারে টস হলে তাঁদের মধ্যে যেকোনো একজন থাকছেন বিজয়ী হিসেবে। দুজনেই ইতিমধ্যে দ্যুতি ছড়িয়েছেন গোল্ডেন গ্লোবসে। এ ছাড়া ক্রিটিকস চয়েজ ও বাফটার আসরে বাজিমাত করেছেন এমা। অন্যদিকে, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড ট্রফি উঠেছে গ্ল্যাডস্টনের হাতে। তবে দুজনেই দুর্দান্ত, যদিও কোর্টরুম ড্রামা ‘অ্যানাটমি অব আ ফল’ ছবির প্রতিটি দৃশ্যে হুলারের দাপুটে উপস্থিতি রয়েছে। 

প্রসঙ্গত, মাত্র একদিন বাকি! তারপরেই শেষ হচ্ছে প্রতীক্ষা! সিনেপ্রেমীরা রোববার (১০ মার্চ, বাংলাদেশ সময় ১১ মার্চ ভোর) জেনে যাবেন এবারের অস্কারে উজ্জ্বল কীর্তি গড়ছেন কারা। এদিন মর্যাদাপূর্ণ এই পুরস্কারের জমকালো আয়োজনটি অনুষ্ঠিত হবে আমেরিকার লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে। এরই মধ্যে প্রস্তুতিও প্রায় সম্পন্ন। সঞ্চালনা করবেন জিমি কিমেল।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর