অস্কারে সর্বকনিষ্ঠ সেরা অভিনেত্রীর দলে মাইকি ম্যাডিসন

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০২:৫৯ পিএম

এবারের অস্কারে সেরা অভিনেত্রী হয়েছেন মাইকি ম্যাডিসন। নির্মাতা শন বেকারের ‘আনোরা’ চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্য তিনি এই স্বীকৃতি পান। শুধু তা-ই নয়, এর মাধ্যমে ইতিহাসে নতুন নজিরও গড়েছেন অভিনেত্রী। জায়গা করে নিয়েছেন সর্বকনিষ্ঠ অস্কারজয়ী অভিনেত্রীদের দলে।

মার্চের শেষদিকে মাইকি ম্যাডিসনের বয়স হবে ২৬। এই হিসাবে তিনি অস্কারজয়ী নবম কনিষ্ঠ অভিনেত্রী। শীর্ষ ১০ কনিষ্ঠের তালিকা থেকে ‘গন উইথ দ্য উইন্ড’ তারকা ভিভিয়েন লেইকে স্থানচ্যুত করেছেন মাইকি।

আনোরা চলচ্চিত্রে মাইকি ম্যাডিসন। ছবি: সংগৃহীত

আনোরা এই অভিনেত্রীর দ্বিতীয় সিনেমা। এর আগে, নির্মাতা কোয়েন্টিন টারান্টিনো পরিচালিত ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড (২০১৯)’ ছবির মাধ্যমে হলিউডে তাঁর অভিষেক ঘটে। আর এই ছবির সূত্র ধরেই আনোরার জন্য অভিনেত্রীর খোঁজ পেয়েছিলেন শন বেকার। এমনকি সিনেমাটির চরিত্রটিও তিনি মাইকির জন্যই লিখেছিলেন।

চলচ্চিত্রে অভিষেকের আগে একেবারে ছোটবেলায় ‘ঘোড়সওয়ার’ হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন মাইকি ম্যাডিসন। তবে স্বপ্নের কারখানা থেমে ছিল না, মাত্র ১৪ বছর বয়সে অভিনয়ের প্রতি তার ঝোঁক তৈরি হয়। 

ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড চলচ্চিত্রে মাইকি ম্যাডিসন (মাঝে)। ছবি: সংগৃহীত

মাইকির ভাষ্য, ‘আমি হাঁটার আগে ঘোড়ায় বসে ছিলাম। আমার মা আমাকে স্কুলের আফটার অ্যাক্টিভিটি হিসেবে ঘোড়ার পিঠে চড়ার ক্লাসে দিয়েছিলেন এবং তা আমার পুরো জীবন হয়ে ওঠে। আমি এটা পছন্দ করেছি, কিন্তু আমার বয়স যখন ১৪, আমরা পারফরম্যান্স করতাম… এটা এমনি এমনি ছিল না। আমার দিক থেকে তা গভীর কিছু চেয়েছিল, কিছু গভীর সংযোগ ছিল।’

প্রসঙ্গত, অস্কারজয়ী আনোরা চলচ্চিত্রটি এগিয়েছে মাইকি ম্যাডিসনের চরিত্রটি ঘিরেই। তিনি রয়েছেন ‘এনি’ নামের একজন যৌনকর্মীর ভূমিকায়। যেখানে দেখা যায়, রাশিয়ান এক অলিগার্কের ছেলের প্রেমে পড়ে সে। বিয়েও হয়। কিন্তু এ খবর রাশিয়ায় পৌঁছালে তাদের এই রূপকথার মতো বিয়ে নিয়ে বিপত্তি বাঁধে।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর