মুরগি সেজে রেঁস্তোরায় বসে থাকতেন ব্র্যাড পিট

আপডেট : ২১ জুলাই ২০২৫, ১০:০০ এএম

ছোটবেলায় রুটির দোকানে কাজ করতেন কবি কাজী নজরুল ইসলাম। সেই গল্প অনেকেই জানেন! কিন্তু জানেন কি খ্যাতি পাওয়ার আগে লস অ্যাঞ্জেলেসের এক রেঁস্তোরায় কাজ করতেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট?  

চলচ্চিত্র জীবনে প্রতিষ্ঠিত হওয়ার আগে নানা রকম পেশায় নিজেকে নিয়োজিত করেছেন ‘বাবেল’খ্যাত এই তারকা। কখনও তিনি লিমোজিন চালাতেন, কখনও-বা বাসাবাড়ির ফার্নিচার স্থানান্তরেরও কাজ করেছেন। তবে তাঁর ক্যারিয়ারে ব্যতিক্রমী একটি চাকরি ছিল ফাস্ট ফুড রেঁস্তোরায় কাজ করা! যেখানে তিনি দৈত্যকার মুরগির মতো পোশাক পরে ‌‘মাস্কট’ হিসেবে আবির্ভূত হতেন। অর্থাৎ, মুরগি সেজে ক্রেতাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করতেন। জীবনের তাগিদে সেময় সংগ্রামমুখর এক জীবন কাটিয়েছেন তিনি।

স্কুলজীবনে খেলাধুলা, বিতর্ক আর সংগীতের প্রতি বেশ আগ্রহী ছিলেন ব্র্যাড পিট। তারপর ইউনিভার্সিটি অব মিসৌরিতে তিনি সাংবাদিকতা বিভাগে ভর্তি হন। সেখানে টুকটাক মঞ্চে অভিনয় করতেন। তবে স্নাতক শেষ করার আগেই অভিনয়ের উদ্দেশে ক্যালিফোর্নিয়ায় পাড়ি দেন। সেখানে নিজের খরচ যোগাতে তাঁকে নানা রকম কাজ করতে হয়।

দ্য এলেন ডিজেনার্স শো-এ ব্র্যাড পিট। ছবি: সংগৃহীত

২০১৯ সালে ‘দ্য এলেন ডিজেনার্স শো’-এ হাজির হয়ে সেসব দিনের স্মৃতিচারণ করেছেন এই তারকা। একসময় রেঁস্তোরায় কাজ করার ব্যাপারে তাঁর বিন্দুমাত্র লজ্জা নেই বলেও জানান। অস্কারজয়ী এই অভিনেতার ভাষ্য, ‘মানুষের তো খেয়ে বাঁচতে হবে।’

যদিও মাস্কট সাজার জন্য তখন কত টাকা পেতেন, সেই কথা এখন আর ব্র্যাড পিটের স্মরণে নেই। সবাইকে কোথাও না কোথাও হতে শুরু করতে হয়। ভাগ্য আর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মানুষ কী অর্জন করতে পারেন, ব্র্যাড পিট যেন তার জ্বলন্ত উদাহরণ।

শুরুর দিকে টেলিভিশন সিরিজে ছোট-ছোট চরিত্রে কাজ করতেন ব্র্যাড পিট। আশির দশক পর্যন্ত এভাবেই কেটেছে। তবে স্বপ্ন পূরণের পথে কখনও থেমে যাননি তিনি। ১৯৯১ সালে ‘থেলমা অ্যান্ড লুইস’ নামের একটি টেলিভিশন সিরিজে দর্শকের নজর কাড়েন, যা তাঁকে ‘জনি সুয়েড (১৯৯১)’ ও ‘কুল ওয়ার্ল্ড (১৯৯২)’ ছবিতে অভিনয়ের সুযোগ করে দিয়েছিল। যদিও ছবি দুটি দর্শকমহলে সাড়া ফেলতে ব্যর্থ হয়।

অবশেষে ‘আ রিভার রানস থ্রু ইট (১৯৯২)’ ছবিতে অভিনয় তাঁর ক্যারিয়ারে মোড় ঘুরিয়ে দেয়। তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে তিনি দর্শকদের উপহার দিয়েছেন ‘ফাইট ক্লাব’, ‘ট্রয়’, ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’, ‌‘টুয়েলভ ইয়ার্স আ স্লেভ’, ‘উল্ফস’, ‘দ্য ট্রি অব লাইফ’, ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’র মতো কালজয়ী সিনেমা।

সূত্র: বিজনেস ইনসাইডার

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর