দেশে আসছে ‘দ্য কনজ্যুরিং’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি!

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০১ পিএম

হরর সিনেমার জগতে সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে অন্যতম হলো ওয়ার্নার ব্রাদার্সের ‘দ্য কনজ্যুরিং’। এ পর্যন্ত ৮টি সিনেমা মুক্তি পেয়েছে, যার প্রায় সবকটিই সাফল্য পেয়েছে।

সবশেষ ২০২১ সালে মুক্তি পায় ‘দ্য কনজ্যুরিং: দ্য ডেভিল মেইড মি ডু ইট’। প্রায় চার বছর পর আসছে নবম কিস্তি ‘দ্য কনজ্যুরিং: লাস্ট রাইটস’। ৫ সেপ্টেম্বর ছবিটি আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে, একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স, ব্লকব্লাস্টার সিনেমাসসহ বেশ কয়েকটি অত্যাধুনিক প্রেক্ষাগৃহে দেখা যাবে ভয়ঙ্কর এই হরর ছবি।

মাইকেল শ্যাভস পরিচালিত সিনেমাটিতে এড ও লরেন ওয়ারেনের ভূমিকায় ফের অভিনয় করেছেন প্যাট্রিক উইলসন ও ভেরা ফার্মিগা। তাঁদের সঙ্গে আছেন বেন হার্ডি ও মিয়া টমলিনসন। প্রযোজনায় রয়েছেন জেমস ওয়ান ও পিটার সাফরান।

এবারের গল্প তৈরি হয়েছে ১৯৮৬ সালের পেনসিলভানিয়ার স্মার্ল পরিবারের বাস্তব অভিজ্ঞতার ওপর। পরিবারের সদস্যরা তাদের বাড়িতে ভয়ঙ্কর শব্দ, অদ্ভুত গন্ধ, কালো ছায়া ও শারীরিক আঘাতের মতো অতিপ্রাকৃত ঘটনার মুখোমুখি হয়েছিলেন। তাদের অভিজ্ঞতা সেসময় সংবাদমাধ্যমে আলোড়ন তোলে এবং পরে বই আকারেও প্রকাশিত হয়।

ধারণা করা হচ্ছে, নতুন কিস্তিটিও দর্শকদের ভয়ের রোমাঞ্চ উপহার দিয়ে বক্স অফিসে সাফল্য পাবে।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
১৯৭১–এর পর ২০২৬ সালে এসে আবারও কি একই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে একটি চিঠি। দাবি করা হচ্ছে, ‘রিপাবলিক অব বেলুচিস্তান’...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার...
ভারতের রাজনীতিতে এক নাটকীয় ঘটনার জন্ম হলো দিল্লিতে। প্রশ্নফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আটক হয়েছেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর