আসছে ‘দ্য মামি’র নতুন কিস্তি, থাকছে মূল জুটি?

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ১০:২০ এএম

অ্যাকশন ঘরানার আলোচিত সিনেমা ‘দ্য মামি’। মুক্তির পরই বিশ্বজুড়ে জনপ্রিয়তা লাভ করে এটি। ৮০ মিলিয়ন বাজেটে নির্মিত সিনেমাটি বক্স অফিসে ৪২২ মিলিয়ন ডলারের বেশি ব্যবসা করে। এবার আসছে দ্য মামি’র চতুর্থ কিস্তি।

এ বিষয়ে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম দ্য ভ্যারাইটি জানিয়েছে, নতুন কিস্তিতে আবারও একসঙ্গে পর্দায় আসছেন অস্কারজয়ী দুই তারকা—ব্রেন্ডন ফ্রেজার ও রাচেল উইজ।  

এটি পরিচালনা করবেন ‘রেডিও সাইলেন্স’খ্যাত নির্মাতা জুটি ম্যাট বেটিনেলি-অলপিন ও টাইলার জিলেট। এর আগে তাঁরা ‘রেডি অর নট’ (২০১৯) ও ‘স্ক্রিম’ (২০২২) নামের দুটি নির্মাণ দিয়ে দর্শক-মহলে বেশ প্রশংসিত হন।

তবে পরিচালনা নিয়ে ইউনিভার্সাল স্টুডিও এখনও কোনো মন্তব্য করেনি।

দ্য মামি রিটার্নস সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত মূল সিনেমা পরিচালনা করেন স্টিফেন সোমারস। যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন ফ্রেজার ও রাচেল। পর্দায় দেখা যায়, এক গুপ্তধন অনুসন্ধানীর গল্প, দুর্ঘটনাক্রমে সে একজন অভিশপ্ত মিশরীয় পুরোহিতকে অতিপ্রাকৃত শক্তি দিয়ে জাগিয়ে তোলে। সিনেমাটি এতটাই সাড়া ফেলেছিল যে, ফ্রেজারকে একজন অ্যাকশন হিরো হিসেবেও প্রতিষ্ঠিত করে। সাফল্যের ধারাবাহিকতায় মুক্তি পায় ‌‘দ্য মামি রিটার্নস’ (২০০১) ও ‘দ্য মামি: টম্ব অব দ্য ড্রাগন এম্পারার’ (২০০৮)। সবশেষ ২০১৭ সালে টম ক্রুজকে নিয়ে মূল নামেই সিনেমাটির একটি সিক্যুয়েল এসেছিল, কিন্তু বাণিজ্যিকভাবে এটি হয় সুপারফ্লপ।

এদিকে, নতুন কিস্তির ঘোষণা আসার পরই ভক্তদের ভাষ্য, ফ্রেজার অন্ততঃ কোন সিনেমা হিট করবে, সেই ধারণা রাখেন। বছর তিনেক আগে এক সাক্ষাৎকারে তিনি ব্যাখ্যা করেছিলেন যে, কেন ক্রুজের সিনেমাটি দর্শকের কাছে সাড়া ফেলতে ব্যর্থ হয়েছিল।

ফ্রেজার বলেছিলেন, ‌‘আমাদের মামি-তে যেসব উপাদান ছিল, নতুনটিতে তা দেখতে পাইনি, বরং তা ছিল মজাদার। এই (টম ক্রুজ) অবতারে এই ছিল অভাব। এটি ছিল অনেকটা সরাসরি ভৌতিক সিনেমার মতো! দ্য মামির একটি রোমাঞ্চকর যাত্রা হওয়া উচিত, তবে তা ভয়ঙ্কর নয়।’

এবার সেই সাড়া জাগানো জুটি ফিরছে, তবে সিনেমাটির শুটিং কিংবা মুক্তি সম্পর্কে এখনও কিছু প্রকাশ্যে আসেনি।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
বর্তমান সরকার জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে কিছু নির্দিষ্ট উৎসের উপর নির্ভর করতে চায় না। এক্ষেত্রে নতুন অর্থনৈতিক মডেলে ভিন্ন ভিন্ন উৎসের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি নাগরিক সুবিধা বাড়াতে...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘যেকোনো সময়ের তুলনায় এখন গণমাধ্যমের স্বাধীনতা বেশি রয়েছে।’ শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া ক্লাবের মিলনায়তনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর