মুক্তি পেল ভয়ংকর খেলার গল্প ‘দ্য রানিং ম্যান’

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ১১:৫৯ এএম

ভয় ও বেঁচে থাকার এক রুদ্ধশ্বাস খেলায় টিকে থাকার গল্প নিয়ে আজ (১৪ নভেম্বর) বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘দ্য রানিং ম্যান’। বাংলাদেশেও একই দিনে স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে ছবিটি।

স্টিফেন কিং-এর ১৯৮২ সালের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন এডগার রাইট। এতে অভিনয় করেছেন গ্লেন পাওয়েল, উইলিয়াম এইচ. ম্যাসি, লি পেস, মাইকেল সেরা, এমিলিয়া জোন্স, ড্যানিয়েল এজরা, জেমি লসন, কোলম্যান ডোমিঙ্গো ও জোশ ব্রোলিন।

১৯৮৭ সালের চলচ্চিত্রের বিপরীতে, নতুন এই সংস্করণটি মূল উপন্যাসের প্রতি বেশি আনুগত্যপূর্ণ। কাহিনি এক ভয়ংকর ভবিষ্যৎ পৃথিবীতে, যেখানে অর্থনৈতিক সংকট, বেকারত্ব ও সরকারি নিয়ন্ত্রণে সমাজ পিষ্ট। জনগণকে ব্যস্ত রাখতে সরকার আয়োজন করে মারণ টিভি গেম শো দ্য রানিং ম্যান, যেখানে অংশগ্রহণকারীরা ৩০ দিন বেঁচে থাকতে পারলে পায় স্বাধীনতা ও বিপুল অর্থ, আর ব্যর্থ হলে মৃত্যু অনিবার্য।

গ্লেন পাওয়েল এখানে অভিনয় করেছেন বেন রিচার্ডস চরিত্রে। দরিদ্র এক পিতা, যিনি অসুস্থ মেয়ের চিকিৎসার জন্য এই মারণ খেলায় নামেন। তবে পালাতে পালাতে তিনি জানতে পারেন, এই শো আসলে সরকারের জনগণ নিয়ন্ত্রণের অস্ত্র। সত্য উদ্ঘাটনে তিনি যোগ দেন এক আন্ডারগ্রাউন্ড আন্দোলনে, আর টেলিভিশনের সরাসরি সম্প্রচারে ফাঁস করে দেন রাষ্ট্রের মিথ্যা।

রাজনৈতিক ব্যঙ্গ, অ্যাকশন ও মানবিক আবেগে ভরপুর দ্য রানিং ম্যান নির্মাতার ভাষায় কেবল বিনোদন নয়, বরং আমাদের সমাজে ‘দেখতে থাকা’ বনাম ‘বাঁচতে থাকা’র এক গভীর প্রশ্ন তুলে ধরবে।

শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং দেশ-বিদেশে তা যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একটি জাতীয়...
দিল্লির প্রায় প্রত্যেকটি মাল্টিপ্লেক্সেই ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমাটি হাউসফুল। বড় কোনো সুপারস্টার ছাড়াই যে কোনো সিনেমা ৩ ঘণ্টার বেশি সময় দর্শককে ধরে রাখতে পারে, সম্ভবত বলিউড এর আগে কখনো দেখেনি।
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর