মাদুরো অপহরণ: আটকা পড়েছেন ডিক্যাপ্রিও

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০৫:৪৬ পিএম

অপ্রত্যাশিত ভ্রমণ জটিলতায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ‘পাম স্প্রিংস’ চলচ্চিত্র উৎসবের গালা অ্যাওয়ার্ডসে হাজির হতে পারেননি হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও। ক্যারিবীয় দ্বীপ সেন্ট বার্থেলেমিতে আটকে পড়ায় অনুষ্ঠানে অনুপস্থিত থাকতে হয় তাঁকে।

পাম স্প্রিংস ফেস্টিভ্যালের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমিত আকাশসীমা ও হঠাৎ ভ্রমণ বাধার কারণেই ডিক্যাপ্রিও সেখানে পৌঁছাতে পারেননি। আয়োজকদের ভাষায়, ‘আমরা তাঁকে সশরীরে উদ্‌যাপন করতে না পারলেও তাঁর অসাধারণ কাজ ও চলচ্চিত্রে দীর্ঘস্থায়ী অবদান স্বীকৃত করা আমাদের জন্য সম্মানের।’

ডিক্যাপ্রিওর অনুপস্থিতির পেছনে রয়েছে বড় রাজনৈতিক ঘটনা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে শনিবার ভোরে রাজধানী কারাকাস থেকে তুলে নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আনা হয়। এর জেরে নিরাপত্তাজনিত কারণে কিছু এলাকায় বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। ফলে সেন্ট বার্থেলেমি থেকে বের হতে পারেননি অভিনেতা।

পাম স্প্রিংস উৎসবে ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবিতে অভিনয়ের জন্য ডেজার্ট পাম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড গ্রহণ করার কথা ছিল। ভ্যারাইটি জানিয়েছে, আকাশসীমা বন্ধ থাকায় শেষ মুহূর্তে তাঁর যাত্রা বাতিল হয়।

ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমায় সাবেক এক বিপ্লবীর চরিত্রে অভিনয় করেছেন ডিক্যাপ্রিও। গল্পে দেখা যায়, অপহৃত কন্যাকে উদ্ধারের জন্য তাঁকে আবার ফিরতে হয় পুরোনো বিপজ্জনক জীবনে।

নতুন বছরের আগে ডিক্যাপ্রিওকে পরিবার ও বন্ধুদের সঙ্গে ছুটিতে দেখা গিয়েছিল সেন্ট বার্থেলেমিতে। সেই তালিকায় ছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও লরেন স্যানচেজও।

এদিকে অন্য এক পুরস্কার মঞ্চে বড় সাফল্য পেয়েছে ছবিটি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সোসাইটি অব ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডসে সেরা ছবি নির্বাচিত হয়েছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। শনিবার রাতে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে পল টমাস অ্যান্ডারসনের পরিচালিত সিনেমাটি জিতে নেয় চারটি পুরস্কার, যার মধ্যে সেরা পরিচালকের সম্মানও রয়েছে পল টমাসের ঝুলিতে।

হলিউডে অস্কারের মৌসুম মানেই হিসাব-নিকাশ, পূর্বাভাস আর শেষ মুহূর্তের চমকের অপেক্ষা। ১৫ মার্চ রাতে (আমেরিকার সময়) বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কারের ৯৮তম আসর বসছে। এবার সেরা ছবির...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর