অস্কার মহাযজ্ঞ: সেরা ১০ ছবির কে এগিয়ে

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৯:২২ পিএম

হলিউডে অস্কারের মৌসুম মানেই হিসাব-নিকাশ, পূর্বাভাস আর শেষ মুহূর্তের চমকের অপেক্ষা। ১৫ মার্চ রাতে (আমেরিকার সময়) বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কারের ৯৮তম আসর বসছে। এবার সেরা ছবির বিভাগে ১০টি সিনেমা মনোনয়ন পেয়েছে। তবে পুরস্কার মৌসুমের বিভিন্ন গিল্ড, সমালোচক সংগঠন ও উৎসবের ফলাফল বিশ্লেষণ করলে কয়েকটি ছবিই মূল লড়াইয়ে এগিয়ে রয়েছে।

সবচেয়ে এগিয়ে

‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

অনেক বিশ্লেষকের মতে, এই ছবিটিই এখন পর্যন্ত সবচেয়ে শক্ত অবস্থানে। পল থমাস অ্যান্ডারসনের পরিচালনায় তৈরি ছবিটি ইতোমধ্যে প্রযোজক গিল্ড, পরিচালক গিল্ডসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পুরস্কার জিতেছে। অস্কারের ইতিহাস বলছে—এই গিল্ডগুলোতে জয়ী ছবিগুলোই প্রায়ই শেষ পর্যন্ত সেরা ছবির ট্রফি পায়। লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ছবিটি রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে তৈরি হওয়ায় একাডেমির ভোটারদের কাছেও গ্রহণযোগ্যতা পেয়েছে।

শক্ত প্রতিদ্বন্দ্বী

‘সিনার্স’

অস্কারের দৌড়ে শেষ মুহূর্তে সবচেয়ে বেশি গতি পেয়েছে এই ছবিটি। রায়ান কুগলারের পরিচালনায় ভ্যাম্পায়ার গল্প, ব্লুজ সংগীত ও কৃষ্ণাঙ্গ ইতিহাসের মিশেলে তৈরি সিনেমাটি সমালোচক ও দর্শক—দু’দিকেই সাড়া ফেলেছে। সাম্প্রতিক সময়ে অভিনেতা গিল্ডের পুরস্কারে সাফল্য পাওয়ায় এর সম্ভাবনা আরও বেড়েছে। যদিও হরর ঘরানার সিনেমা অস্কারে খুব কমই সেরা ছবির পুরস্কার পায়—এটাই একমাত্র বড় প্রশ্ন।

সম্ভাব্য চমক

‘হ্যামনেট’

ক্লোয়ি ঝাও পরিচালিত এই ছবিটি অনেকের কাছে ‘ডার্ক হর্স’। শেক্সপিয়রের পারিবারিক জীবনের কল্পিত গল্প নিয়ে তৈরি সিনেমাটি টরন্টো চলচ্চিত্র উৎসবে শীর্ষ পুরস্কার জিতে আলোচনায় আসে। আবেগঘন ও নান্দনিক নির্মাণশৈলী একাডেমির অনেক ভোটারের পছন্দ হতে পারে।

‘দ্য সিক্রেট এজেন্ট’

ব্রাজিলের সামরিক শাসনের পটভূমিতে তৈরি এই রাজনৈতিক থ্রিলার আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে শক্ত প্রতিদ্বন্দ্বী। তবে একই সঙ্গে সেরা ছবির বিভাগে জেতা কঠিন বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

মাঝামাঝি অবস্থানে

‘সেন্টিমেন্টাল ভ্যালু’

চলচ্চিত্র নির্মাতাদের জীবন নিয়ে তৈরি এই মেটা-ড্রামা সমালোচকদের কাছে প্রশংসা পেয়েছে। কিন্তু ছবিটির ধীর ও অন্তর্মুখী ধাঁচ একাডেমির সব ভোটারের কাছে সমানভাবে গ্রহণযোগ্য নাও হতে পারে।

‘ফ্রাঙ্কেনস্টাইন’

গিলের্মো দেল তোরোর সিনেমাটি কারিগরি দিক—বিশেষ করে পোশাক, মেকআপ ও প্রোডাকশন ডিজাইনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। তবে সেরা ছবির পুরস্কার পাওয়ার সম্ভাবনা তুলনামূলক কম।

সম্ভাবনা কম

‘এফ ওয়ান: দ্য মুভি’

বড় বাজেটের ব্লকবাস্টার হিসেবে আলোচনায় থাকলেও এই ছবিটি মূলত প্রযুক্তি ও ভিজ্যুয়াল অভিজ্ঞতার জন্য প্রশংসিত। তাই সেরা ছবির দৌড়ে খুব একটা এগিয়ে নেই।

‘মার্টি সুপ্রিম’

এই ছবির সবচেয়ে বড় শক্তি টিমোথি শ্যালামের অভিনয়। সেরা অভিনেতা বিভাগে তার সম্ভাবনা থাকলেও ছবিটি সেরা ছবির দৌড়ে পিছিয়ে।

‘বুগোনিয়া’

ইয়র্গোস লানথিমোসের অদ্ভুত ও ব্যঙ্গাত্মক এই সিনেমা সমালোচকদের দৃষ্টি কাড়লেও অনেক ভোটারের কাছে এটি অতিরিক্ত অদ্ভুত মনে হয়েছে।

‘ট্রেন ড্রিমস’

স্বাধীনধারার ছোট বাজেটের এই সিনেমা মনোনয়ন পাওয়াটাই বড় সাফল্য। তবে ট্রফি জেতা কঠিন।

সূত্র: স্কয়ার, পেজ সিক্স, দ্য টাইমস, গালফ নিউজ

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর