৬ বছর আগেই এই সিরিজটি জেনে ফেলেছিল ভেনেজুয়েলার ভবিষ্যৎ!

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৯:০২ পিএম

ছয় বছর আগের একটি টিভি সিরিজের দৃশ্য ঘিরে এখন তোলপাড় নেটদুনিয়া! মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলার পর আচমকাই ভাইরাল হয়ে গেছে প্রাইম ভিডিওর জনপ্রিয় সিরিজ ‘টম ক্ল্যান্সি’র জ্যাক রায়ান’-এর একটি পুরোনো ক্লিপ। দর্শকদের অনেকেই বলছেন, রাজনৈতিক থ্রিলারটি যেন বাস্তব ঘটনাপ্রবাহ আগেই দেখে ফেলেছিল। 

টম ক্লেন্সির লেখা থেকে নির্মিত এই সিরিজটির প্রথম সিজন মুক্তি পায় ২০১৮ সালে, আর দ্বিতীয় সিজন মুক্তি পায় ২০১৯ সালের অক্টোবরে।

দ্বিতীয় সিজনের সেই দৃশ্যে জন ক্রাসিনস্কি অভিনীত সিআইএ বিশ্লেষক জ্যাক রায়ান ভেনেজুয়েলাকে আখ্যা দেন বৈশ্বিক রাজনীতির এক ‘টাইম বোমা’ হিসেবে। রাশিয়া, চীন বা উত্তর কোরিয়ার আগেই কেন এই দেশটি বড় হুমকি, তার ব্যাখ্যাও দেন তিনি। সিরিজটিতে মার্কিন বয়ানটাই মূলত উঠে এসেছে।

দৃশ্যে জ্যাক রায়ান বলেন, ‘পৃথিবীর সবচেয়ে বিপুল তেল ও খনিজসম্পদের একটি দেশ ভেনেজুয়েলা। সঙ্গে রয়েছে বিশাল স্বর্ণভাণ্ডার। তবু প্রশ্ন থেকে যায়, কীভাবে এমন সম্পদশালী দেশ আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক সংকটে পড়ল?’

সিরিজে দেখানো হয়, ভেনেজুয়েলার কাল্পনিক প্রেসিডেন্টের ভুল সিদ্ধান্তে জাতীয় অর্থনীতি প্রায় অর্ধেকে নেমে আসে। দারিদ্র্যের হার বেড়ে যায় প্রায় ৪০০ শতাংশ পর্যন্ত। এখানেই থেমে থাকেননি জ্যাক রায়ান। তিনি আরও বলেন, ‘ইয়েমেন বা ইরাকের মতো সংকটাপন্ন দেশগুলোর তুলনায় ভেনেজুয়েলার অবস্থান আরও স্পর্শকাতর, কারণ দেশটি যুক্তরাষ্ট্র থেকে মাত্র ৩০ মিনিটের ক্ষেপণাস্ত্র দূরত্বে 

বাস্তব দুনিয়ায় ভেনেজুয়েলা নিয়ে সাম্প্রতিক উত্তেজনার পর এই দৃশ্য নতুন করে আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লিপটি শেয়ার করে অনেকেই লিখছেন, ‘এটা কি সিরিজ, নাকি ভবিষ্যদ্বাণী?’ কেউ কেউ আবার বলছেন, ‘জ্যাক রায়ান তার সময়ের অনেক আগেই গল্প বলে ফেলেছিল।’

নেটিজেনদের চোখে, এই ভাইরাল মুহূর্ত প্রমাণ করে, বিনোদনের আড়ালে অনেক সময় বাস্তব রাজনীতির ছায়া স্পষ্ট হয়ে ওঠে। আর কখনও কখনও, কল্পকাহিনি বাস্তবের চেয়েও ভয়ংকরভাবে সত্যি হয়ে যায়।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর