৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড

সেরা চলচ্চিত্র ‘হ্যামনেট’, সেরা অভিনেতা-অভিনেত্রী হলেন যাঁরা

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১০:১৯ পিএম

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮৩তম আসরে সবচেয়ে বেশি চারটি পুরস্কার জিতে আলোচনায় এসেছে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ছবিটি পেয়েছে সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল বা কমেডি) পুরস্কার। একই ছবিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন টিয়ানা টেলর। পাশাপাশি ছবিটির জন্য সেরা পরিচালক ও সেরা চিত্রনাট্যকার—দুটি বিভাগেই পুরস্কার পেয়েছেন পল থমাস অ্যান্ডারসন।

এবার সেরা চলচ্চিত্র (ড্রামা) হয়েছে ‘হ্যামনেট’। উইলিয়াম শেক্সপিয়রের পরিবারের ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিতে শেক্সপিয়রের স্ত্রীর চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী (ড্রামা) হয়েছেন জেসি বাকলি।

এদিকে ডিক্যাপ্রিওকে পেছনে ফেলে সেরা অভিনেতা (মিউজিক্যাল বা কমেডি) হয়েছেন টিমোতি শালামে, ‘মার্টি সুপ্রিম’ ছবির জন্য। একই বিভাগে সেরা অভিনেত্রী হয়েছেন রোজ বার্ন, ‘ইফ আই হ্যাড লেগস আই উড কিক ইউ’ ছবিতে অভিনয়ের সুবাদে। সেরা সহ–অভিনেতার পুরস্কার জিতেছেন স্টেলান স্কর্সগার্ড, ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ ছবির জন্য।

সেরা অ–ইংরেজি ভাষার চলচ্চিত্র হয়েছে ব্রাজিলের ‘দ্য সিক্রেট এজেন্ট’। ছবিটিতে অভিনয়ের সুবাদে সেরা অভিনেতা (ড্রামা) হয়েছেন ব্রাজিলের তারকা ভেগনার মোরা।

অন্যদিকে সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র হয়েছে নেটফ্লিক্সের ‘কেপপ ডিমন হান্টার্স’। ছবিটিতে ব্যবহৃত ‘গোল্ডেন’ গানটি জিতেছে সেরা মৌলিক গানের পুরস্কার।

রোববার (১১ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলটন হোটেলে অনুষ্ঠিত হয় এবারের আসর। বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে মোট ২৮টি বিভাগে পুরস্কার দেওয়া হয়। এ বছর নতুন করে যুক্ত হয়েছে ‘সেরা পডকাস্ট’ বিভাগ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমেরিকান স্ট্যান্ড–আপ কমেডিয়ান নিকি গ্লেজার।

১৯৪৪ সাল থেকে আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র ও টেলিভিশনের সেরা কাজকে সম্মান জানিয়ে দেওয়া হচ্ছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। এবারের আসরে ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ও টেলিভিশনের কাজগুলো বিবেচনায় নেওয়া হয়েছে।

একনজরে ৮৩তম গোল্ডেন গ্লোব বিজয়ীরা—

সেরা চলচ্চিত্র (ড্রামা) : হ্যামনেট 

সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি): ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি): টিমোথি শ্যালামে, মার্টি সুপ্রিম

সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি): রোজ বাইর্ন, ইফ আই হ্যাড লেগস আ’ড কিক ইউ

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে পল থমাস অ্যান্ডারসন। ছবি: সংগৃহীত

সেরা চিত্রনাট্য (চলচ্চিত্র): পল থমাস অ্যান্ডারসন, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সেরা অভিনেতা (ড্রামা): ওয়াগনার মৌরা, দ্য সিক্রেট এজেন্ট

সেরা অভিনেত্রী (ড্রামা): জেসি বাকলে, হ্যামনেট

সেরা টেলিভিশন সিরিজ (মিউজিক্যাল অথবা কমেডি): দ্য স্টুডিও

সেরা টেলিভিশন লিমিটেড সিরিজ, অ্যান্থোলজি সিরিজ অথবা টেলিভিশন চলচ্চিত্র: অ্যাডোলেসেন্স

সেরা চলচ্চিত্র হ্যামনেট’র পরিচালক ক্লো ঝাও ও প্রযোজক স্টিভেন স্পিলবার্গ। ছবি: সংগৃহীত

সেরা টেলিভিশন সিরিজ: দ্য পিট

সেরা অভিনেত্রী (টেলিভিশন সিরিজ): রিয়া সিহর্ন, প্লুরিবাস

সেরা স্ট্যান্ডআপ কমেডি (টেলিভিশন): রিকি গারভাইস, রিকি গারভাইস: মরটালিটি

সেরা সহ-অভিনেত্রী (টেলিভিশন): এরিন ডোহার্টি, অ্যাডোলেসেন্স 

সেরা চলচ্চিত্র (নন-ইংলিশ): দ্য সিক্রেট এজেন্ট

সেরা চলচ্চিত্র (অ্যানিমেটেড): কে-পপ ডেমন হান্টার্স, নেটফ্লিক্স

হ্যামনেট’র জন্য সেরা অভিনেত্রী জেসি বাকলে। ছবি: সংগৃহীত

সেরা পরিচালক (চলচ্চিত্র): পল থমাস অ্যান্ডারসন, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সিনেম্যাটিক ও বক্স অফিস অ্যাচিভমেন্ট: সাইনার্স

সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ, অ্যান্থোলজি সিরিজ অথবা টেলিভিশন চলচ্চিত্র): মিশেল উইলিয়ামস, ডায়িং ফর সেক্স

সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ, অ্যান্থোলজি সিরিজ অথবা টেলিভিশন চলচ্চিত্র): স্টিফেন গ্রাহাম (অ্যাডোলেসেন্স)

সেরা অরিজিনাল স্কোর: লুডভিগ গোরানসন, সাইনার্স

সেরা অরিজিনাল গান: গোল্ডেন, কে-পপ ডেমন হান্টার্স

সেরা পডকাস্ট: গুড হ্যাং উইথ অ্যামি পোহলার

এরিন ডোহার্টি। ছবি: সংগৃহীত

সেরা অভিনেতা (টেলিভিশন সিরিজ—মিউজিক্যাল অথবা কমেডি): সেথ রোজেন, দ্য স্টুডিও

সেরা অভিনেত্রী (টেলিভিশন সিরিজ—মিউজিক্যাল অথবা কমেডি): জিন স্মার্ট, হ্যাকস

সেরা সহ-অভিনেতা (টেলিভিশন): ওয়েন কুপার, অ্যাডোলেসেন্স

সেরা অভিনেতা (টেলিভিশন সিরিজ—ড্রামা): নোয়া ওয়াইল, দ্য পিট

সেরা সহ-অভিনেতা (চলচ্চিত্র): স্টেলান স্কারসগার্ড, সেন্টিমেন্টাল ভ্যালু

সেরা সহ-অভিনেত্রী (চলচ্চিত্র): টেয়ানা টেলর, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সূত্র: দ্য গার্ডিয়ান

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর