এক দিনে ৩ হলিউড সিনেমা বাংলাদেশে

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৪ এএম

আজ একসঙ্গে তিনটি হলিউড সিনেমা মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্সের পর্দায়। যার মধ্যে রয়েছে ‘২৮ ইয়ারস লেটার’-এর সিক্যুয়েল এবং ‘২৮ ডেজ লেটার’ ফ্রাঞ্চাইজির চতুর্থ সিনেমা ‘২৮ ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল’, বৈজ্ঞানিক কল্পকাহিনিভিত্তিক সিনেমা ‘মার্সি’ এবং হরর সিনেমা ‘প্রাইমেট’। তিনটি সিনেমাই বছরের শুরুটাকে রঙিন করার আভাস দিচ্ছে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে এরইমধ্যে সিনেমাগুলো দর্শক-সমালোচকদের দৃষ্টি কেড়েছে। বাংলাদেশের দর্শকরাও সিনেমাগুলো উপভোগ করবেন বলে আশাবাদী কর্তৃপক্ষ

২৮ ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল
‘২৮ ডেজ লেটার’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা ও ‘২৮ ইয়ারস লেটার’-এর সিক্যুয়েল এটি। আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ১৬ জানুয়ারি। সিনেমাটি পরিচালনা করেছেন নিয়া ডা কস্টা। অভিনয়ে রয়েছেন রাফ ফিয়েনেস, জ্যাক ও’কনেল, আলফি উইলিয়ামস, এরিন কেলিম্যান প্রমুখ।

রেজ ভাইরাস ছড়িয়ে পড়ার ২৮ বছর পরের এক বিভক্ত ব্রিটেনকে কেন্দ্র করে গল্পটি এগিয়েছে। জম্বির পাশাপাশি এখানে ভয়ংকর হয়ে ওঠে ধর্মীয় কাল্ট, ক্ষমতা ও মানুষের অমানুষিক রূপ। মূল চরিত্র স্পাইক নামের এক কিশোরের চোখ দিয়ে দেখা হয় এই অন্ধকার ভবিষ্যৎ।

মার্সি
বৈজ্ঞানিক কল্পকাহিনীভিত্তিক থ্রিলার ‘মার্সি’ পরিচালনা করেছেন তৈমুর বেকমাম্বেটভ। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ক্রিস প্র্যাট ও রেবেকা ফার্গুসন।

ভবিষ্যতের এক সমাজে স্ত্রী হত্যার অভিযোগে অভিযুক্ত এক ডিটেকটিভকে মাত্র ৯০ মিনিটে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হয়—একটি এআই বিচারকের সামনে। রিয়েল-টাইম ফরম্যাটে নির্মিত সিনেমাটি এআই বনাম মানবতা, দ্রুত বিচার ও ন্যায়বিচারের প্রশ্ন তুলে ধরেছে।

প্রাইমেট
জোহানেস রবার্টস পরিচালিত এই হরর সিনেমার গল্প আবর্তিত হয়েছে একটি পরিবারের পোষা শিম্পাঞ্জিকে ঘিরে। রেবিসে আক্রান্ত হওয়ার পর প্রাণীটি ভয়ংকর হয়ে ওঠে এবং শুরু হয় টিকে থাকার লড়াই।

সিনেমাটি সমালোচকদের ইতিবাচক সাড়া পেয়েছে। এখন পর্যন্ত আয় করেছে ৩২ মিলিয়ন ডলার। রটেন টমেটোসে ৭৯% ইতিবাচক রেটিং পেয়েছে এটি।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর